Thursday , 6 November 2025 | [bangla_date]

দিনাজপুর -২ আসনের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দিনাজপুর-২ ( বিরল- বোচাগঞ্জ) আসনের সাদিক রিয়াজ চৌধুরীর পিনাক এর মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় বিএনপি ও সর্বস্তরের জনতা।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১১টার দিকে দিনাজপুরের বিরল উপজেলার চৌরঙ্গী বাজারে হাজার হাজার জনতা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে বিএনপি’র সদ্য মনোনীত প্রার্থী সাদিক রিয়াজ পিনাকের মনোনয়ন বাতিলের দাবী জানায়।
বিক্ষোভকারীরা বিভিন্ন ¯েøাগান দিতে দিতে সড়ক প্রদক্ষিণ করে। পরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, বিগত ১৫ বছর ফ্যাসিস্ট সরকারের আমলে বিএনপির যে নেতা সার্বক্ষণিক মাঠে থেকে জেল জুলুম ও অত্যাচারের শিকার হয়েছে এবং বিএনপিকে সুসংগঠিত করে রেখেছে। সদ্য ঘোষিত বিএমপির মনোনয়নে সেসব নেতাদের মূল্যায়ন করা হয়নি।
এদিকে, দিনাজপুরের ৬ নং ভান্ডরা ইউনিয়নের রামপুর বাজারে পৃথক পৃথক বিক্ষোভ বিএনপি ও অন্য সংগঠনের নেতাকর্মী সহ হাজার হাজার জনতা সাদিক রিয়াজ পিনাকের মনোনয়ন বাতিলের দাবি জানিয়ে মানববন্ধন করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা বিএনপির পরিবেশ বিষয়ক সম্পাদক ও বিরল উপজেলা বিএনপির সহসভাপতি সাবেক ভিপি হামিদুর রহমান, বিরল উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রভাষক মিজানুর রহমান, ভান্ডারা ইউনিয়ন বিএনপির সভাপতি মোশারফ হোসেন প্রধান প্রমূখ।
মানবন্ধনে বিএনপি ও বিভিন্ন অঙ্গসহযোগি সংগঠনের নারী-পুরুষসহ সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

তেঁতুলিয়ায় শিক্ষা প্রতিমন্ত্রীর শতবর্ষী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন

বীরগঞ্জে সেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

বীরগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে নারীসহ ৯জন আহত \ একজন তীরবিদ্ধ

শ্রমিক কল্যাণে শেখ হাসিনার গৃহীত পদক্ষেপ আজ বিশ্বব্যাপী প্রশংসিত -মনোরঞ্জন শীল গোপাল এমপি

সড়ক দুর্ঘটনায় বীরগঞ্জের জামায়াত নেতার মৃত্যু

বীরগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের কোজাগরী লক্ষ্মী পূজা উপলক্ষে বিভিন্ন আয়োজন

চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুনরায় রহস্যজনক চুরি

মহিলা পরিষদের উদ্যোগে কবি সুফিয়া কামাল-এর জন্ময়জন্তি পালন

তেঁতুলিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

হরিপুরে ফেন্সিডিলসহ ১ নারী আটক