Thursday , 6 November 2025 | [bangla_date]

দেশের সবচেয়ে উঁচুতে জাতীয় পতাকা উড়ছে বাংলাবান্ধায়

তেতুলিয়া পঞ্চগড় প্রতিনিধ\ দেশের সবচেয়ে উঁচু স্থানে বাংলাদেশের পতাকা উড়ছে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দরে।মঙ্গলবার বিকেলে নানা আয়োজনের মধ্য দিয়ে ফ্ল্যাগ স্ট্যান্ডটির উদ্বোধন করা হয়। দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধায় উড়ছে এই পতাকা।স্থলবন্দর কার্যালয় ও ভারতীয় সীমান্তরেখার মধ্যখানে ফ্ল্যাগ স্ট্যান্ডটি নির্মিত হয়েছে। দিনে বেলায় উড়বে এই পতাকা, আর পতাকা উড়ানোর জন্য ব্যবহার করা হচ্ছে আধুনিক প্রযুক্তি।জেলা প্রশাসক মো. সাবেত আলী দেশের সর্বোচ্চ ১১৭ ফুট উচ্চতার এই ফ্ল্যাগ স্ট্যান্ড উদ্বোধন করেন। এ সময় পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু, বিএনপির নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, জেলা বিএনপির আহŸায়ক জাহেরুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, তেতুলিয়া উপজেলা বিএনপির সভাপতি মো, শাহাদাত হোসেন রঞ্জু জেলা জামায়াতে ইসলামী আমির অধ্যাপক ইকবাল হোসাইনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।জেলা প্রশাসক ফলক উন্মোচনের পর অতিথিবৃন্দ উদ্বোধন উপলক্ষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। বক্তারা বলেন, দেশের জন্য একটি নতুন ইতিহাস তৈরি হলো পঞ্চগড়ের বাংলাবান্ধায়। দেশের সবচেয়ে উঁচুতে জাতীয় পতাকা উড়বে এখন বাংলাবান্ধায়। দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ এই পতাকা দেখতে আসবে, যা আমাদের গর্বের বিষয়।এর আগে বাংলাবান্ধা কাস্টমস চত্বর থেকে পতাকা স্ট্যান্ড পর্যন্ত জাতীয় পতাকা হাতে নিয়ে বর্ণিল র্যা লি বের করা হয়। র্যা লি ও উদ্বোধনী অনুষ্ঠানে হাজারো স্থানীয় উৎসুক জনতা অংশ নেন।প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বাংলাদেশের প্রবেশদ্বার হলো বাংলাবান্ধা জিরোপয়েন্ট। জিরোপয়েন্টের ওপার প্রান্তে ভারতে উঁচু স্ট্যান্ডে তাদের পতাকা সার্বক্ষণিক উড়ে। আমাদের এখানে তেমন একটি ফ্ল্যাগ স্ট্যান্ড না থাকায় আমরা এই উদ্যোগ নিয়েছি। তরুণ প্রজন্মের দীর্ঘদিনের দাবি ছিল, ভারতের মতো আমাদের বাংলাদেশ প্রান্তেও যেন একটি উঁচু ফ্ল্যাগ স্ট্যান্ড স্থাপন করে জাতীয় পতাকা উড়ানো হয়। সেই দাবির বাস্তবায়নেই আর্কিটেকচারের মাধ্যমে ফ্ল্যাগ স্ট্যান্ডটির ডিজাইন করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হরিপুরে ৫ দফা দাবীতে কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

বোদায় শ্রমিক সংগঠনের উদ্যোগে প্রয়াত ড্রাইভারদের পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান

পঞ্চগড় মাদকসেবিদের নিরাপদ আড্ডাখানা কেন্দ্রীয় কবরস্থান মাদকের টাকা যোগাতে কবরের পলিথিন, খুটি ও বেড়া চুরি

পীরগঞ্জে এরশাদকে কটুক্তি করায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

সূর্য্য পূজায় (ছটপূজা) হিন্দু ধর্মালম্বী নারী ও পুরুষের মিলন মেলা

ফুলবাড়ী জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনে ব্যাপক প্রস্তুতি

বীরগঞ্জে প্রথমবার এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া স্কুলটির সবাই ফেল

হরিপুরে দুর্বৃত্তের হামলায় উপজেলা ছাত্রলীগ সভাপতিসহ আহত ৩

বাঞ্ছারামপুরে ইসহাক মেমোরিয়াল ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

হাকিমপুর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল