Sunday , 30 November 2025 | [bangla_date]

নবরূপীর মাসিক আসরে বাবা-মেয়ের হৃদয়ের মুর্চ্ছনায় সঙ্গীত সন্ধ্যায় মুগ্ধ করে শ্রোতাদের

ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান নবরূপীর মাসিক শ্রোতার আসরে এক মনোজ্ঞ সঙ্গীত সন্ধ্যয় ব্যতিক্রমধর্মী বাবা নাজমুস সাকেব রানা ও মেয়ে মায়মুনা নাহিদ মেঘা’র দ্বৈত পরিবেশনায় হৃদয়ের মুর্চ্ছনায় দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেছে।
সঙ্গীত একটি গুরুমুখী শিক্ষা, এই সার্বজনীন মাধ্যমের শক্তিতেই খুব সহজে কোটি মানুষের হৃদয়ে পৌঁছানো সম্ভব।
নবরূপীর সঙ্গীত সম্পাদক মোঃ ফরহাদ আহম্মেদ এর পরিচালনায় ড্রইং স্কুল, দিনাজপুরের নির্বাহী পরিচালক নাজমুস সাকেব রানা ও তার কন্যা মায়মুনা নাহিদ মেঘা ১৭টি একক এবং দ্বৈত কষ্ঠে গান গেয়ে ¯্রােতাদের মন জয় করে নেয়।
বাবা-মেয়ের এই মনোমুগ্ধকর দ্বৈত সঙ্গীত সন্ধ্যা সকল কন্যা শিশুর পাশে দাঁড়িয়ে তাদের প্রতিভা বিকাশে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহŸান জানাই অনুষ্ঠানের বক্তারা।
শনিবার দিবাগত রাতে দিনাজপুরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক শতবর্ষী প্রতিষ্ঠান নবরূপী মঞ্চে ড্রইং স্কুলের পরিবেশনায় অনুষ্ঠিত মাসিক ¯্রােতার আসরে ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
হৃদয়ের মুর্চ্ছনায় সঙ্গীত সন্ধ্যার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস.এম হাবিবুল হাসান। মাসিক ¯্রােতার আসরে সভাপতিত্ব করেন নবরূপীর সভাপতি আব্দুস সামাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ জানে আলম, জেলা কালচারাল অফিসার মোঃ সাদ্দাম হোসেন। স্বাগত বক্তব্য রাখেন নবরূপীর সাধারন সম্পাদক (ভারঃ) মোঃ আতিকুর রহমান নিউ।
অনুষ্ঠানের শিল্পী ও ড্রইং স্কুল দিনাজপুরের নির্বাহী পরিচালক নাজমুস সাকেব রানা বলেন,
ড্রইং স্কুল দিনাজপুরের মাধ্যমে তিনি সম্ভাবনাময় নতুন প্রজন্মকে নিয়মিত সংস্কৃতি চর্চায় উৎসাহিত ও অনুপ্রেরণা যোগাতে দৃঢ়ভাবে কাজ করে চলেছেন। বাবা-মেয়ের এই মনমুগ্ধকর দ্বৈত সঙ্গীত সন্ধ্যার সমাপ্তিতে তিনি সকল কন্যা শিশু’র পাশে দাঁড়িয়ে তাদের প্রতিভা বিকাশে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহবান জানান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

তেঁতুলিয়া স্বাস্থ্য কমপ্লেক্সর বেহাল অবস্থা নেই কোনো অ্যাম্বুলেন্স চালক

চুল কাটতে লম্বা লাইন রাণীশংকৈলে নাপিতের কদর বেড়েছে

বড়দিন উপলক্ষে ফুলবাড়ীর ৫৮টি গির্জায় জিআর কর্মসুচির চাল বিতরণ

বীরগঞ্জে অগ্নিকান্ড ও প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

বীরগঞ্জে কৃষকের বাড়িতে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

বোচাগঞ্জে ভোটারদের স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরন কার্যক্রম উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে অতি দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে গরু প্রদান

বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন সভাপতি রতন ঘোষ পিযুষ সম্পাদক সিদ্দিক হোসেন

বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন সভাপতি রতন ঘোষ পিযুষ সম্পাদক সিদ্দিক হোসেন

ঠাকুরগাঁও জেলা কৃষকলীগের সম্মেলন

ঠাকুরগাঁওয়ে ৫০ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী