Sunday , 30 November 2025 | [bangla_date]

না ফেরার দেশে পার্বতীপুরের সাংবাদিক আবদুল কাদির

পার্বতীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের পার্বতীপুর প্রতিনিধি আবদুল কাদির ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিঊন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
২৯ নভেম্বর সকাল ৭টায় তার ব্যবসাপ্রতিষ্ঠানে যাওয়ার সময় পথেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় জন্মগ্রহণ করেন এবং পার্বতীপুর পৌরসভার ধুপিপাড়া মহল্লায় স্থায়ীভাবে বসবাস করতেন।
মৃত্যুকালে তিনি চার পুত্র, দুই কন্যা ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আবদুল কাদির দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত ছিলেন। তিনি ব্রাদার্স লাইব্রেরি এবং পার্বতীপুর সুন্দরবন কুরিয়ার সার্ভিসেরও স্বত্বাধিকারী ছিলেন। তার সততা, পেশাদারিত্ব ও নিষ্ঠার জন্য তিনি সহকর্মী সাংবাদিক মহল, স্থানীয় প্রশাসন ও গণমানুষের কাছে গ্রহণযোগ্য ছিলেন।
তার মৃত্যুতে পার্বতীপুর প্রেসক্লাব, সাংবাদিক সমাজসহ বিভিন্ন পেশাজীবি সংগঠন গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে।
এক শোকবার্তায় তারা বলেন, পার্বতীপুরের সাংবাদিকতা অঙ্গনে তিনি ছিলেন একজন নিরলস কর্মী ও অনুকরণীয় ব্যক্তিত্ব। তার মৃত্যুতে পার্বতীপুর সাংবাদিক মহলে অপূরণীয় ক্ষতি হলো বলে মনে করেন তারা। তার পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে সবাই মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।মহান আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোচাগঞ্জে সেলাই মেশিন বিতরন

ঠাকুরগাঁওয়ের ৫ থানায় নতুন ওসি

ঠাকুরগাঁওয়ের ৫ থানায় নতুন ওসি

দিনাজপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

পীরগঞ্জে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ৮৫৫টি বাড়ি নির্মাণ।। নিখুত কাজের জন্য প্রশংসিত উপজেলা প্রশাসন

দিনাজপুর প্রেসক্লাব ভবনে ভিআইপি লাউঞ্জে‘র উদ্ধোধন

দিনাজপুরে বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

করোনার দ্বিতীয় ডোজ টিকা নিলেন খালেদা জিয়া

বুয়েটে ছাত্ররাজনীতির দাবিতে দিনাজপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের মানববন্ধন

পীরগঞ্জে ৮’শ ১০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ইমাম গ্রেফতার

বীরগঞ্জের সাজেদুরের স্বপ্ন পুরণে পাশে দাড়ালেন মানবিক পুলিশ