Monday , 17 November 2025 | [bangla_date]

পঞ্চগড়ে গ্রামীণ সড়কের উন্নয়নে কর্মশালা

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলা পরিষদের হলরুমে ওই কর্মশালার আয়োজন করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। এ সময় প্রজেক্টরের মাধ্যমে তথ্যচিত্রের মাধ্যমে কোর রোড নেটওয়ার্কভুক্ত সড়কের খসড়া উপস্থাপন করা হয়। কর্মশালায় জানানো হয়, জনপ্রতিনিধিদের মতামতের ভিত্তিতে পঞ্চগড় সদর উপজেলার ৮টি সড়ক কোর রোড নেটওয়ার্কভুক্ত করার সিদ্ধান্ত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মাহমুদ জামান। এ সময় অন্যদের মধ্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, সদর ভূমি অফিসের সহকারী কমিশনার মোহন মিনজি, সদর থানার ওসি আব্দুল্লা হিল জামান, এলজিইডি সদর উপজেলা প্রকৌশলী রমজান আলী ও বেট্স’র জিআইএস এনালিস্ট মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন। এই তথ্যের আলোকেই আগামীতে পঞ্চগড়ের গ্রামীণ সড়কের উন্নয়ন পরিকল্পনা হাতে নেয়া ও বাস্তবায়ন করা হবে বলেও জানান আয়োজকরা। কর্মশালায় সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ঠিকাদার, সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কাহারোলে জামায়াতেইসলামীওলামাবিভাগেরআলোচনাসভাঅনুষ্ঠিত

রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে উপজেলা প্রশাসনের প্রেস রিলিজ

হিলি মুক্ত দিবস নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত

ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় —চেয়ারম্যান মুহাঃ সাদেক কুরাইশী

বীরগঞ্জে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বাজারের ময়লা পরিস্কার করা মামুন স্নাতকোত্তর এক ডিগ্রিধারী তরুণ!

দিনাজপুরের চিরিরবন্দর আমেনা বাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ এর নবম শ্রেণীর শিক্ষার্থী ইস্তিকার আহমেদ এর সংবাদ সম্মেলন। আমাকে অন্যায় ভাবে বহিস্কার করা হয়েছে। আমি এর বিচার চাই

মৌসূমের শেষ বৃষ্টিতে পঞ্চগড়সহ উত্তরের জেলাগুলোতে শীতের আমেজ নামতে শুরু করেছে সর্বনিম্ন তাপমাত্রা

দিনাজপুরে ডা: বখতিয়ার রহমান নাজমুলকে অপহরণ করার অভিযোগে সংবাদ সম্মেলন

সভাপতি সুলতান- সম্পাদক মুক্তারুল রাণীশংকৈলে গণঅধিকার পরিষদের ইউনিয়ন কমিটি