Thursday , 27 November 2025 | [bangla_date]

পঞ্চগড়ে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও শিক্ষার্থীদের মাঝে প্যাকেটজাত দুধ বিতরণ

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালন উপলক্ষে শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও স্কুল ফিডিং প্রোগ্রামের আওতায় শিক্ষার্থীদের মাঝে প্যাকেটজাত তরল দুধ বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল ওই কর্মসূচি পালন করে। দুপুরে জেলা সদরের জমিরন নেছা দাখিল মাদ্রাসায় ইবতেদায়ি শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও প্রায় দুইশ শিক্ষার্থীর মাঝে তরল দুধের প্যাকেট বিতরণ করা হয়। এ সময় জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ পরিচালক ডা. মো. শহিদুল ইসলাম, জেলা ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি অফিসার ডা. মো. আব্দুল কাদের, সদর উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মোছা. মিলি আরা, জমিরন নেছা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার এটিএম আমিরউল্ল্যাহ রঞ্জু, সাংবাদিক সামসউদ্দীন চৌধুরী কালামসহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন। এর আগে সকালে একই প্রোগ্রামের আওতায় ১নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ছয়শ শিক্ষার্থীর মাঝে প্যাকেটজাত তরল দুধ বিতরণ করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

যুক্তরাজ্যের কাছে টিকা চেয়েছে বাংলাদেশ

হাকিমপুরে অটোরিক্সা চালককে ছুরিকাঘাত করে হত্যা

বীরগঞ্জে অসচ্ছল পরিবারের মাঝে ছাগল বিতরণ

দিনাজপুরে প্রবীণ হিতৈষী সংঘ’র ২৯তম বার্ষিক সাধারণ সভা ও নতুন কার্যকরি কমিটি গঠন

রাণীশংকলৈে সাপরে কামড়ে কৃষকরে মৃত্যু

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন -এমপি মনোরঞ্জন শীল গোপাল

হরিপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আটোয়ারীতে কম্পিউটার বিষয়ে দক্ষতা বৃদ্ধিমুলক প্রশিক্ষণ উদ্বোধন

আশ্রয়ণে ঘরপাবে এমন ভুমিহীন ও ছিন্নমূল মানুষদের তালিকা প্রস্তুতির সভা

চিরিরবন্দরে মহানবী (সা.) কে কটুক্তি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল