Thursday , 27 November 2025 | [bangla_date]

পঞ্চগড়ে সীমান্ত এলাকা থেকে চার লাখ টাকা মূল্যের ৪টি ভারতীয় গরু উদ্ধার করেছে বিজিবি

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৪টি ভারতীয় গরু উদ্ধার করেছে বিজিবি। গতকাল বৃহস্পতিবার ভোররাতে জেলার বোদা উপজেলার কালিয়াগঞ্জ কাজলদিঘী ইউনিয়নের সীমান্তবর্তী লাহেরীপাড়া থেকে গরুগুলো আটক করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। গরুগুলোর বাজারমূল্য প্রায় সাড়ে চার লাখ টাকা। গতকাল বিজিবি’র নীলফামারী ৫৬ ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী ৫৬ বিজিবির অধিনস্থ ধামেরঘাট বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ৭৭০/১-এস হতে বাংলাদেশের অভ্যন্তরে লাহেরীপাড়ায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থান ৪টি ভারতীয় গরু উদ্ধার করে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বিজিবির সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী দায়িত্বপূর্ণ সীমান্তে চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বোদা উপজেলার লাহেরীপাড়া সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৪টি ভারতীয় গরু উদ্ধার করা হয়েছে। চোরাচালানের বিরুদ্ধে বিজিবির এই জিরো টলারেন্স নীতি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
তেঁতুলিয়ায় শিশুস্বর্গের উদ্যোগে বাল্যবিবাহ  প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা

তেঁতুলিয়ায় শিশুস্বর্গের উদ্যোগে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা

বীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন চারা রোপণে বিলম্ব, বিপাকে কৃষক

রাণীশংকৈলে পুকুরে ডুবে যুবতীর মৃত্যু

প্রায় ১৫০ বছরের প্রতিষ্ঠানে কালী প্রতিমা তৈরি শেষ,চলছে রং-তুলির আঁচড়

কাহারোলের পূর্বমল্লিকপুর ডিগ্রী কলেজে ৭৫ লক্ষ টাকা ব্যায়ে নর্বনিমির্ত একাডেমিক ভবনের উদ্বোধন

রাতে কাটলেন ধান দিনে কাটছেন খর রাণীশংকৈলে জমি দখলের অভিনব কৌশল

বিরলে বেগম জিয়ার রোগমুক্তি কামনায়  ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

বিরলে বেগম জিয়ার রোগমুক্তি কামনায় ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

বীরগঞ্জে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তিকরণ শীর্ষক প্রশিক্ষণ

প্রাকৃতিক চাপ এলেই ছুটি দেওয়া হয় শিক্ষার্থীদের ৫বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ

এমপি শিবলী সাদিকসহ তার চাচা দেলোয়ার হোসেনের বিরুদ্ধে সংবাদ প্রচারের প্রতিবাদে আদিবাসীদের সংবাদ সম্মেলন ও মানববন্ধন