Saturday , 15 November 2025 | [bangla_date]

পঞ্চগড় সীমান্ত এলাকা থেকে প্রায় ৭ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও শাল চাদর আটক করেছে বিজিবি

পঞ্চগড় সীমান্ত এলাকা থেকে প্রায় ৭ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও শাল চাদর আটক করেছে বিজিবি

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের বোদা উপজেলার লাহেরীপাড়া সীমান্ত এলাকা থেকে প্রায় ৭ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও শাল চাদর আটক করেছে বিজিবি। গতকাল শনিবার ভোরে নীলফামারী বিজিবি ৫৬ ব্যাটালিয়নের অধীন ধামেরঘাট বিওপির টহল দল সীমান্ত পিলার ৭৭১/১-এস হতে বাংলাদেশের অভ্যন্তরে বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের লাহেরীপাড়ায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় এ সকল ভারতীয় কাপড় উদ্ধার করা হয়। জব্দকৃত কাপড়ের মধ্যে রয়েছে ১৯ পিচ ভারতীয় শাড়ি ও ৯০ পিচ শাল চাদর। যার বাজারমূল্য প্রায় ৬ লাখ ৭৮ হাজার টাকা। শনিবার সকালে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী দায়িত্বপূর্ণ সীমান্তে চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকা দিয়ে পার্শ্ববর্তি দেশে চোরাচালান প্রতিরোধে বিজিবি শক্ত অবস্থানে রয়েছে। যে কোন মূল্যে চারাচালান রোধে ৫৬ বিজিবি কঠোর নজরদারী নিশ্চিতের পাশাপাশি মাদকদ্রব্যসহ অন্যান্য চোরাচালান বন্ধে সদা প্রস্তুত। চোরাচালানের বিরুদ্ধে বিজিবির এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বাংলাদের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানালেন- এমপি রমেশ চন্দ্র সেন

সেতাবগঞ্জে গাক চক্ষু হাসপাতালের সহযোগিতায় বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্পের উদ্বোধন

সংখ্যালঘুর উপর হামলা-নির্যাতনের প্রতিবাদ সভা ও মানববন্ধন

ঘোড়াঘাটে সাইকো প্রশিক্ষণের সমাপনী

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী’র লাহিড়ী টু পাড়িয়া সড়কটির বেহাল দশা

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ভূমিসেবা সপ্তাহ পালিত

সেতাবগঞ্জ সাইন্স সোসাইটির উদ্যোগে বৃক্ষরোপন

দিনাজপুরে বিভিন্ন উপজেলায় ৩দিনব্যাপি ভূমি মেলা

৫লাখ মেট্রিক টন পাথর মজুত. বড়পুকুরিয়া কয়লা খনির ইয়ার্ডের ৩২ ফিট প্রাচীর ভেঙে গেছে

কুয়াশার সাথে হিমেল হাওয়ায় শীতে কাঁপছে দিনাজপুরবাসী