Wednesday , 19 November 2025 | [bangla_date]

পল্লীশ্রী’র উদ্যোগে ইউনিয়নভিত্তিক পাবলিক হেয়ারিং অনুষ্ঠিত

বুধবার পল্লীশ্রী’র আয়োজনে ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড-জার্মানী’র সহযোগিতায় প্রোমোটিং অপরচুনিটি ফর ওমেন ইম্পাওয়ারমেন্ট প্রকল্পের আওতায় বালুবাড়ীস্থ প্রাণীসম্পদ কার্যালয়ে ইউনিয় ভিত্তিক পাবলিক হেয়ারিং সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুর রহিম এর সভাপতিত্বে প্রাণিসম্পদের বিভিন্ন বিষয় তুলে বক্তব্য রাখেন জেলা ভেটেরিনারী অফিসার ড. আশিকা আকবর তৃষা, উপজেলা প্রাণীসম্পদ অফিসার মোছাঃ শাহীনা বেগম, পার্বতীপুর উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ পবিত্র কুমার, অতিরিক্ত প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ গোলাম কিবরিয়া। স্বাগত বক্তব্য রাখেন পল্লীশ্রী’র প্রোগ্রাম অফিসার শাহাজাদি শিরিন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রোগ্রাম ফেসিলিটেটর এন্ড কাউন্সিলর কৃষ্ণা দাস। পাবলিক হেয়ারিং-এ প্রাণীসম্পদের কার্যক্রমের সাথে সিবিও সদস্যদের কিভাবে সম্পৃক্ত করা যায় সে বিষয়ে আলোচনা করা হয়। প্রাণীসম্পদের সকল সুযোগ-সুবিধা গ্রহণের জন্য যোগাযোগ জোরদার করা, প্রাণীসম্পদ থেকে নারীদের যদি কোন প্রশিক্ষণের ব্যবস্থা থাকে সে বিষয়ে তাদের অবগত করা এবং উক্ত কার্যালয়ে তাদের অভিগম্যতা বৃদ্ধির ব্যাপারে সচেতন করা। সভাপতির বক্তব্যে জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুর রহিম বলেন, আমিষ খাদ্যের চাহিদা পুরন করতে প্রাণীসম্পদ তৃণমূল পর্যায়ে জনগণকে সচেতন করে আসছে। এব্যাপারে নারীদের গাভী, ছাগল, হাঁস-মুরগি পালনের ব্যাপারে উৎসাহিত করতে পারলে তাদের ক্ষমতায়ন বৃদ্ধি পাবে এবং অর্থনৈতিক মুক্তি আসবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

মেঘনা মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার শীতবস্ত্র বিতরণ

উত্তরণ সাংস্কৃতিক গোষ্ঠী ও পাঠাগারের উদ্যোগে কম্বল বিতরণ

বোচাগঞ্জে প্রতিবন্ধি শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ

নিবন্ধিত ব্যক্তিরা ক্রমানুসারে হজে যেতে পারবেন

ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

ধান সংগ্রহে নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগে কৃষকদের সংবাদ সম্মেলন

বিএনপি ঠাকুরগাঁওয়ের কোন উন্নয়ন করতে পারেনি — রমেশ চন্দ্র সেন এমপি

টানা ৯ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে হিলি স্থলবন্দরে

পঞ্চগড়ে রেল স্টেশন মাস্টারের বিরুদ্ধে মানববন্ধন করায় রেলওয়ে শ্রমিক লীগ নেতাকে লালমনিরহাটের তিস্তা স্টেশনে বদলী

ধর্ষকদের বিচারের দাবিতে দিনাজপুরে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল