Saturday , 29 November 2025 | [bangla_date]

পার্বতীপুরের সিনিয়র সাংবাদিক আবদুল কাদির ইন্তেকাল করেছেন

পার্বতীপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের পার্বতীপুর প্রতিনিধি, সিনিয়র সাংবাদিক জনাব আবদুল কাদির চাচা ইন্তেকাল করেছেন।

শনিবার(২৯ নভেম্বর) সকালে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মরহুম আবদুল কাদির দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ব্রাদার্স লাইব্রেরী এবং পার্বতীপুর সুন্দরবন কুরিয়ার সার্ভিসের স্বত্বাধিকারীও ছিলেন। তাঁর সততা, পেশাদারিত্ব ও নিষ্ঠার জন্য তিনি সহকর্মী সাংবাদিক, স্থানীয় প্রশাসন ও গণমানুষের কাছে উচ্চ মর্যাদার অধিকারী ছিলেন।

তার মৃত্যুতে সাংবাদিক সমাজসহ বিভিন্ন পেশাজীবী সংগঠন গভীর শোক প্রকাশ করেছে। শোকবার্তায় তারা বলেন, পার্বতীপুরের সাংবাদিকতা অঙ্গনে তিনি ছিলেন একজন নিরলস কর্মী ও অনুকরণীয় ব্যক্তিত্ব। তাঁর মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হলো।

পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে সবাই মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।আল্লাহ পাক তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন—আমিন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সেতাবগঞ্জ পৌর বিএনপির সদস্য নবায়ন উদ্বোধন

বোচাবোচাগঞ্জে শেখ রাসেলের জন্মদিন পালিত

বোদায় কালিয়াগঞ্জ ইউ’পির উপ-নির্বাচনে নাসির উদ্দীন সদস্য নির্বাচিত

বীরগঞ্জে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

দাওয়াত খেয়ে বাড়ি ফেরা হলো না ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল দাদি-নাতনীর

পীরগঞ্জে বিদ্যুতের লোডশেডিংয়ের ভেলকিবাজী,অতিষ্ঠ জনজীবন

যারা এতিমদের পুঁজি করে ব্যক্তিস্বার্থ চরিতার্থ করেন তারা অবশ্যই পাপী -মনোরঞ্জন শীল গোপাল এমপি

দিনাজপুর শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

পঞ্চগড় মহিলা বিষয়ক কর্মকর্তার ভিডিও ভাইরাল আল্লাহ ও নবীকে দর্শনের দাবি

বীরগঞ্জে মারধর ও ভাংচুর মামলা প্রত্যাহারের দাবিতে বাদীর সংবাদ সম্মেলন