Tuesday , 4 November 2025 | [bangla_date]

পীরগঞ্জে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে টিউবওয়েল বিতরণ

পীরগঞ্জ ( ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ৬০টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে টিউবওয়েল বিতরণ করা হয়েছে।

সোমবার ( ৩ নভেম্বর) দুপুরে পীরগঞ্জ পৌর শহরের জিযাউল ইসলাম জিয়ার মিল চাতালে মাওলানা আনিসুর হকের সহযোগিতায় সৌদি আরবের অর্থায়নেখ এসব টিউবওয়েল বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক এমপি ও উপজেলা বিএনপির সভাপতি জাহিদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক জিয়াউল ইসলাম জিয়া, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, জেলা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুস সোবাহান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, যুবদল নেতা হায়দার, সুমন, কাওসার, রাসেল ।
পরে প্রধান অতিথি ৬০টি দুস্থ পরিবারের মাঝে পাইপ, ফিলটাসহ টিউবওয়েল বিতরণ করেন।

উল্লেখ‍্য, এই টিউবওয়েল ও যাবতীয় মালামাল ফ্রি বিতরণের পাশাপাশি স্থাপনসহ নিরাপদ পানি উত্তলনের উপযোগী করে দেওয়া হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে আলু ক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার

বীরগঞ্জ পৌর মেয়রের ৬০তম জন্মদিন উদযাপন

আমাদের সামান্য ভুলের কারণে আবার যেন সেই ফ্যাসিবাদের কবলে পড়তে না হয় —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

খানসামায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধা নিহত

তরুন-তরুনীদের স্বাস্থ্যসেবা ও জেন্ডারভিত্তিক  সহিংসতা প্রতিরোধে প্রশিক্ষণ

তরুন-তরুনীদের স্বাস্থ্যসেবা ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে প্রশিক্ষণ

রাণীশংকৈলে উপজেলা পরিষদের দায়িত্বে ইউএনও – পৌরসভায় এসিল্যান্ড

পঞ্চগড়ে উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক হস্তান্তর

বিধান দত্ত বিরল উপজেলায় শ্রেষ্ঠ কলেজ শিক্ষক

বোদা পৌরসভার প্রানকেন্দ্রে সামাজিক হেলথ্ ও ডায়াবেটিস ফিটনেস ক্লাবের অবকাঠামো নির্মাণ করা হচ্ছে

লকডাউনে খোলা থাকবে ব্যাংক , উপজেলা শহরে রবি-মঙ্গল-বৃহস্পতিবার