Tuesday , 25 November 2025 | [bangla_date]

প্রাকৃতিক চাপ এলেই ছুটি দেওয়া হয় শিক্ষার্থীদের ৫বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার শতবর্ষী ‘ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়’। বয়স একশ হলেও নেই টয়লেটের ব্যবস্থা। পাঁচ বছর আগে সরকারি বরাদ্দের ওয়াশবøক বরাদ্দ পেলেও শেষ হয়নি নির্মাণ কাজ। ঠিকাদার ও সংশ্লিষ্ট দপ্তরের অবহেলায় শিক্ষার পরিবেশ থেকে মনযোগ হারাচ্ছে শিক্ষার্থীরা। কারণ সেই বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাকৃতিক চাপ পেলেই দেওয়া হয় ছুটি। সেখানে নেই প্রাকৃতিক কাজ সারানোর কোনো উপায়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ৫টি শ্রেণির ৭২ জন শিক্ষার্থী নিয়ে চলছে বিদ্যালয়টি। তাদের জন্য রয়েছে ছয়জন নারী শিক্ষিক। আরও দেখা যায় শ্রেণিকক্ষের একপাশে ওয়াশবøকের কাজ চলছে। ২০২১ সালে সেই ওয়াশবøকের কাজ শুরু হলেও কবে শেষ হবে কাজ জানেন না কেউ। পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী বলেন,আমাদের স্কুলে ক্লাসের সময় পায়খানার চাপ আসলে আমাদের বাড়ি চলে যেতে হয়। আর একবার বাড়ি গেলে অনেক দ‚র থেকে আবার হেটে স্কুলে আসতে ইচ্ছে করে না। পরে বাড়ি থেকে আবার স্কুলে আসতে না পারায় বাকি পড়া থেকে আমরা পিছিয়ে যাচ্ছি। প্রধান শিক্ষক মোরশেদা পারভীন বলেন, কোনো শিক্ষার্থীর প্রাকৃতিক চাপ আসলেই আমরা সেই শিক্ষার্থীকে বাড়িতে পাঠিয়ে দিই। কারণ আমাদের এই বিদ্যালয়ে নেই কোনো বাথরুমের ব্যবস্থা। আমরা তাদের (শিক্ষার্থীদের) স্বাস্থ্য নিরাপত্তার কথা বিবেচনা করেই তাদের বাড়িতে পাঠায়।
অভিযোগ করে তিনি আরও বলেন, এখানে নেই কোনো পড়ার পরিবেশ। মনে হচ্ছে খোলা মাঠে শিক্ষার্থীদের পড়ানো হয়। এখানে আমার আসার দুই বছর হলেও ওয়াশবøকের কাজ চলছে ধীর গতিতে। এমনকি মাঝে মধ্যে কাজ হলেও তা করছে সরকারি ছুটির দিনে। কাজের বিষয়ে কাকে কি বলব ঠিকাদার কে তাও জানিনা।
এ বিষয়ে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর কার্যালয়ে যোগাযোগ করা হলে কোনো কর্মকর্তাকে খুঁজে পাওয়া যায় নি। তবে অফিস সহকারী বলেন ওই স্কুলের ওয়াশবøকের তথ্য জেলা অফিস থেকে নিতে হবে। ঠাকুরগাঁও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নির্বাহী প্রকৌশলী রোকনুজ্জামান রোকন মুঠোফোনে বলেন, বিভিন্ন কারণে ওয়াশবøকের কাজে ধীরগতি দেখা দিচ্ছে। ঠিকাদারী প্রতিষ্ঠানকে দ্রæত কাজ শেষ করতে বলা হয়েছে।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, কি বলব ভাই এ বিষয়ে বলার কোনো ভাষা আমার নেই। এজন্য সহকারি শিক্ষা কর্মকর্তা জাহিদ হোসেনের সাথে কথা বলেন। কারণ বিদ্যালয়ের মাষ্টারনিদের কথা চিন্তা করে আমার লাভ নেই।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

জেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভায় জেলা প্রশাসক আগামী প্রজন্মকে স্বাস্থ্যবান ও পুষ্টিসমৃদ্ধ করতে নিরাপদ খাদ্য উৎপাদন ও সরবরাহ নিশ্চিত করতে হবে

বোচাগঞ্জে শিশু সুমাইয়া হত্যাকান্ডে রহস্য উৎঘাটন হত্যাকন্ডে জড়িত মা ও দাদি গ্রেফতার

পঞ্চগড়ে অভিনব কায়দায় ভূট্টা ব্যবসায়ীর ট্রাক ছিনতাই উল্টো ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ইউটিউব দেখে মহিষ খামারে স্বাবলম্বী অনার্স পাশ আশরাফুল

আটোয়ারীতে ৪র্থ দফা অবরোধে সতর্ক অবস্থানে আইনশৃংখলা বাহিনী

বীরগঞ্জে আঃ কাদেরের নিস্কন্টক জমিতে কলা চাষ

পীরগঞ্জে চোলাই মদ সহ দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বালিয়াডাঙ্গীতে ভোটার দিবস পালিত

পীরগঞ্জে বিকাশ দোকানের ক্যাশ বাক্সের তালা ভেঙ্গে তিন লাখ টাকা চুরি

কর্মকর্তাদের উদ্দেশ্যে হাবিপ্রবি ভিসি প্রফেসর ড. মো. এনামউল্যা “বৈষম্যহীন সমাজ বিনির্মাণের মাধ্যমে শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করা হবে”