Saturday , 1 November 2025 | [bangla_date]

বীরগঞ্জে উৎসাহ-উদ্দীপনায় পালিত ৫৪ তম জাতীয় সমবায় দিবস

বিকাশ ঘোষ, বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধি \ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫।
“সাম্য ও সমতা, দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ, বীরগঞ্জের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মো ইউসুফ আলী সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ তানভীর আহমেদ। সভার সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মো: আহাত আলী মন্ডল এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সমবায় সমিতির সভাপতি, সম্পাদক, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় বিশিষ্টজন।
প্রধান অতিথি তানভীর আহমেদ বলেন, “সমবায়ের মূল দর্শন হলো ‘একজনের কল্যাণে সবার কল্যাণ’। সমাজে সাম্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য সমবায়ের চেতনাকে জাগ্রত করতে হবে।” তিনি আরও বলেন, বীরগঞ্জে সমবায় কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রশাসনের পক্ষে থেকে সবধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
সভায় সফল ঝলঝলী বহুমুখী সমবায় সমিতি, গুড নেইবারস মহিলা সঞ্চয় ও ঋণ সমবায় সমিতি ও জামতলী বহুমুখী সমবায় সমিতি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এ সময় বক্তারা আরও বলেন, “সমবায় শুধু অর্থনৈতিক উন্নয়ন নয়, সামাজিক বন্ধন সুদৃঢ় করারও মাধ্যম।” তারা প্রত্যেক নাগরিককে নিজ নিজ কর্মক্ষেত্রে সমবায়ের নীতি ও চেতনা বাস্তবায়নের আহবান জানান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে ছিন্নমুল মানুষের সাথে আই পজেটিভের ঈদ উৎসব

পীরগঞ্জে ইএসডিও মাইক্রোফিন্যান্স কর্মসূচির উদ্যোগে করোনা টিকার ফ্রি রেজিস্ট্রেশন

আটোয়ারীতে প্রধানমন্ত্রীরঈদউপহারহিসেবে জমিসহ ঘর পেলেন অর্ধশত পরিবার

দিনাজপুরের হিলি সীমান্তের শূন্য রেখায় দুই বাংলার ভাষা-প্রেমিদের মিলন মেলা

বোচাগঞ্জে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের হুইল চেয়ার, শ্রবনযন্ত্র ও চশমা বিতরন

দিনাজপুরে দুই পিকআপের মুখোমুখি সংঘর্ষে নারী নিহত, সড়ক অবরোধ

যুব সমাজের কাছে ক্যাপ্টেন শেখ কামাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে -হুইপ ইকবালুর রহিম

হরিপুরে নির্বাচনী অফিস ভাংচুর, আহত-৬

পীরগঞ্জ মহিলা কলেজে নবীন বরন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

দিনাজপুর পৌর ও সদর উপজেলা আওয়ামীলীগের অবস্থান কর্মসূচি পালিত