Sunday , 30 November 2025 | [bangla_date]

বীরগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা কামনায় ছাত্রদলের খাবার বিতরণ

বিকাশ ঘোষ, বীরগঞ্জ প্রতিনিধিঃ
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ব্যতিক্রমী মানবিক কর্মসূচি পালন করেছে উপজেলা ছাত্রদল। রবিবার (৩০ নভেম্বর) দুপুরে উপজেলা ছাত্রদলের উদ্যোগে পথচারী, শ্রমজীবী, রিকশাচালক ও দিনমজুরের মাঝে রান্না করা খাবার বিতরণের মধ্য দিয়ে এ কর্মসূচির আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

মানবিক এই কার্যক্রমকে ঘিরে ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ছিল গভীর অনুপ্রেরণা ও সেবার উচ্ছ্বাস। খাবার গ্রহণ করতে আসা সুবিধাবঞ্চিত মানুষদের হাতে একে একে খাবার তুলে দেন ছাত্রদল নেতারা।

কার্যক্রমে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মোঃ ইকবাল মাহমুদ বিপ্লব, যুগ্ম আহ্বায়ক সুজন রায়, উপজেলা ছাত্রদল নেতা ও ৬নং নিজপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হুমায়ুন আহমেদ ইফতি, আলমগীর হোসাইন, মোঃ নাজমুল ইসলাম, নিলয় মাহমুদ, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পিয়াল, পৌর ৪নং পাল্টাপুর ইউনিয়ন ছাত্রদলের সদস্য তারিকুল, সাদিকুল, লিটনসহ আরও অনেকে।

এ সময় ছাত্রদল নেতা হুমায়ুন আহমেদ ইফতি বলেন, “বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, দেশনেত্রী ও আপসহীন গণতন্ত্রের প্রতীক বেগম খালেদা জিয়া আজ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়ে যাচ্ছেন। তাঁর দ্রুত সুস্থতা কামনায় আজ আমরা খেটে-খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছি। আমরা তাদের কাছে দোয়া চেয়েছি, যেন দেশমাতা আবারও সুস্থ হয়ে জাতির মাঝে ফিরে আসতে পারেন।” তিনি আরও বলেন, “শুধু রাজনৈতিক আন্দোলন নয়, মানবতার আহ্বানেই আজ ছাত্রদল মাঠে রয়েছে। অসহায় মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোই আমাদের দায়িত্ব।” এ কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় সৃষ্টি হয় মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত। স্থানীয়রা ছাত্রদলের এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে বলেন, কঠিন সময়েও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই সত্যিকারের জনসেবার পরিচয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুর আর্ট একাডেমীর উদ্যোগে চিত্রাংকন প্রতিযোগিতায় স্বরূপ বকসী বাচ্চু চিত্রাংকন চর্চার মাধ্যমে ক্ষুদে চিত্র শিল্পীদের মাঝে দেশপ্রেম সৃষ্টি করতে হবে

গাঁজার চালানসহ ৪ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

দিনাজপুর রাজবাটীতে তিন দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিল সমাপ্ত

রাণীশংকৈলে একই দিনে পানিতে পড়ে রাজু-সাজুর মৃ*ত্যু

নওগাঁয় অ্যানালিটিক্স টুলস-স্কিল ইনস্পয়ার এর সক্ষমতা বৃদ্ধির লক্ষে কর্মশালা অনুষ্ঠিত

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা অফিসার নিজের ভাগ্য নিজেকেই বদলাতে হবে সাবলম্বি হয়ে

চিরিরবন্দরে আলোকডিহি জান বকস্ উচ্চ বিদ্যালয়ের ৪তলা ঢালাই কাজের উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে বিশ্ব নদী দিবস উদ্যাপনে র‌্যালি ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ের আউলিয়াপুরে মন্দিরে ১৪৪ ধারা জারি

পঞ্চগড়ে বিএনপির পদযাত্রা