Sunday , 16 November 2025 | [bangla_date]

বীরগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত দিনাজপুরে বীরগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করা হয়েছে

রবিবার দুপুরে গুড নেইবারস বাংলাদেশ বীরগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে উক্ত প্রজেক্টের হলরুমে এ দিবস পালন করা হয়।
গুড নেইবারস্ বাংলাদেশ বীরগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রকল্প ব্যবস্থাপক জনি বৈরাগীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মামুন হোসেইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের মেডিকেল অফিসার ডাঃ মোঃ মেরাজুল ইসলাম, হেল্থ অফিসার শাহিদুজ্জামান প্রমুখ।
এছাড়াও এসময় ব্লাড সুগার ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, বিশ্বব্যাপী ডায়াবেটিসের বিস্তার যেমন দ্রুত বাড়ছে, বাংলাদেশেও তা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। তবে নিয়মিত নিয়ন্ত্রণে রাখতে পারলে ডায়াবেটিস নিয়েও সুস্থ, স্বাভাবিক ও সক্রিয় জীবন যাপন সম্পূর্ণ সম্ভব—এ কথা উল্লেখ করেন তারা।
বক্তারা আরও জানান, কর্মস্থলে অনেকেই ডায়াবেটিসে আক্রান্ত হলেও বিষয়টি সম্পর্কে অবগত নন। তাই ব্যক্তিগত ও কর্মক্ষেত্র–উভয় পর্যায়েই ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা এবং সুস্থ জীবনধারার চর্চাকে তারা অত্যন্ত জরুরি বলে অভিহিত করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জ পল্লীতে অর্ধগলিত এক ব্যক্তির লাশ উদ্ধার

এইচএসসি ২০২৫ পরীক্ষার্থীদের সাফল্য কামনা ও শুভেচ্ছা জানিয়ে এইচএসসি পরীক্ষা কেন্দ্রের সামনে অপেক্ষমান অবিভাবকদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ

এইচএসসি ২০২৫ পরীক্ষার্থীদের সাফল্য কামনা ও শুভেচ্ছা জানিয়ে এইচএসসি পরীক্ষা কেন্দ্রের সামনে অপেক্ষমান অবিভাবকদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ

ঠাকুরগাঁওয়ে ৮ দফা দাবিতে শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

পীরগঞ্জে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ২৬ তম সম্মেলন অনুষ্ঠিত

রানীশংকৈলে কৃষ্ণ মূর্তি উদ্ধার।

জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৬১ হাজার ৮০৭ শিক্ষার্থী

হিলিতে পিঁয়াজের দাম কেজিতে ৫০টাকা বেড়েছে

অতিরিক্ত তাপমাত্রায় ভেঙে যাচ্ছে কলাগাছ, ক্ষতির মুখে কলাচাষীরা

খানসামায় ট্রলি-ভ্যানের সংঘর্ষে  নিহত ১, গুরুতর আহত ১

খানসামায় ট্রলি-ভ্যানের সংঘর্ষে নিহত ১, গুরুতর আহত ১

বীরগঞ্জে পল্লীশ্রী কর্তৃক থানা পর্যায়ে ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে