Tuesday , 25 November 2025 | [bangla_date]

বীরগঞ্জে সহপাঠীদের সঙ্গে পুকুরে নেমে স্কুলছাত্রের মৃত্যু, একজন হাসপাতালে

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপু)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে পুকুরে ডুবে ঠাকুর মনি দেবনাথ রুদ্র (১৪) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অনিন্দ রায় বিষ্ণু (১৪) নামে সহপাঠী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদের চত্বরের পুকুরে এ ঘটনা ঘটেছে। নিহত ঠাকুর মনি দেবনাথ বিরল উপজেলার তরঞ্জা গ্রামের স্কুল শিক্ষক শ্যামল দেবনাথের ছেলে ও ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষা নিকেতনে ৯ম শ্রেণির ছাত্র এবং আহত অনিন্দ রায় বিষ্ণু কাহারোল উপজেলার উজিতপুর গ্রামের নিত্য চন্দ্র রায়ের ছেলে। সে একই শিক্ষা প্রতিষ্ঠানে ৯ম শ্রেণির ছাত্র।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে প্রায় ৪/৫ জন সহপাঠী ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষা নিকেতনের সাথে উপজেলা পরিষদের পুকুরে গোসল করতে যায়। এ সময় ঠাকুর মনি দেবনাথ ও অনিন্দ রায় পানিতে তলিয়ে যায়। সংবাদ পেয়ে বীরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম দীর্ঘসময় সময় ধরে উদ্ধার তৎপরতা চালিয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঠাকুর মনি দেবনাথ কে মৃত ঘোষণা করেন। অপর সহপাঠী চিকিৎসাধীন রয়েছে। এবিষয়ে মৃতের বাবা শ্যামল দেবনাথ সাংবাদিকদের মৌখিক অভিযোগ করে জানান,তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অব্দুল গফুর জানান,ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি।

এ ঘটনায় এলাকায় চারদিকে শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে মহিলা কলেজ অধ্যক্ষের মাতার উন্তেকাল

হরিপুরে বঙ্গবন্ধুর “জুলিও কুরি” শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন

রাণীশংকৈলে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে সন্তানের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন !

বীরগঞ্জ পৌর শহরে রাস্তা দখল করে বাড়ি নির্মাণ ৩০টি পরিবার ঘর বন্দি

ক্রীড়াকে হ্যাঁ বলি, মাদককে না বলি” স্লোগানে খানসামায় মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের জন্য খেলোয়াড় বাছাই সম্পন্ন

বীরগঞ্জে ডাকবাংলো ও জেলা পরিষদের জমি ডাক্তার খানা মাঠে মার্কেট নির্মাণ বিষয়ক আলোচনা সভা।

পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার কাউয়ুম

পীরগঞ্জে কারিগরি প্রশিক্ষণ একাডেমীর ছাত্র-ছাত্রীদের বিদায়ী অনুষ্ঠান

শেখ হাসিনা শ্রমজীবী মানুষের কষ্ট লাঘবে বদ্ধপরিকর -মনোরঞ্জন শীল গোপাল এমপি