Tuesday , 11 November 2025 | [bangla_date]

বেসরকারি উন্নয়ন সংস্থা সিপিইউএস এর উদ্যোগে বিনামূল্যে উপকারভোগীদের মাঝে ছাগল বিতরণ

দিনাজপুরের বেসরকারি উন্নয়ন সংস্থা চাউলিয়াপট্টি পল্লী উন্নয়ন সংস্থা (সিপিইউএস) বালুয়াডাঙ্গা, সদর, দিনাজপুরের আয়োজনে এবং বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন-ঢাকা’র অর্থায়নে বিরল উপজেলা মঙ্গলপুর ইউনিয়নের মহনপুর ফুরকানিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে বিনামূল্যে উপকারভোগীদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে।
উপকারভোগীদের মাঝে ছাগল বিতরণ করতে গিয়ে ৯নং মঙ্গলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম বলেন, তৃণমূল পর্যায়ে নারীদের স্বনির্ভর করতে এবং তাদের ক্ষমতায়ন বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে চাউলিয়াপট্টি পল্লী উন্নয়ন সংস্থা বিনামূল্যে উপকারভোগী নারীদের মাঝে ছাগলসহ ইতিপূর্বে অনেক কর্মসূচী বাস্তবায়ন করেছে। নারীরা এখন নিজের পায়ে দাঁড়িয়েছে।
সিপিইউএস চাউলিয়াপট্টি, দিনাজপুর এর নির্বাহী পরিচালক জান্নাতুন ফেরদৌস ইভা’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উক্ত ইউনিয়নের রুদ্ধপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ খায়রুল আলম।
সভাপতির বক্তব্যে নির্বাহী পরিচালক জান্নাতুন ফেরদৌস ইভা বলেন, আমরা আজকে ২০জন উপকারভোগী নারীদের মাঝে দুটি করে মোট ৪০টি ছাগল বিনামূল্যে বিতরণ করছি এবং তাদের ছাগল পালনের প্রশিক্ষণ ইতিমধ্যে প্রদান করেছি। কেউ যাতে ছাগল বিক্রি না করেন, ঠিকমত তাদের পরিচর্যা করে আর বেশী ছাগল পালন করে নিজেদের স্বনির্ভর ও স্বাবলম্বি করে গড়ে তুলুন। এতে আপনাদের ক্ষমতায়ন বৃদ্ধি পাবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

নাপা সেবনে নয়, মায়ের পরকীয়ায় দুই শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে জটিল রোগে আক্রান্ত ২৮ জন ব্যক্তিদের মাঝে ১৪ লাখ টাকা চেক বিতরণ করা হয়।

ঘোড়াঘাটে রোগীর শরীরে অন্য গ্রæপের রক্ত পুশ করার অভিযোগ

রাণীশংকৈলে শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তির প্রস্তুতি মূলক সভা

১৯ আগস্ট থেকে চলবে সব গণপরিবহন, চালু হচ্ছে পর্যটনকেন্দ্র

১৯ আগস্ট থেকে চলবে সব গণপরিবহন, চালু হচ্ছে পর্যটনকেন্দ্র

হেলিকপ্টার বিধ্বস্তে ভারতীয় প্রতিরক্ষাপ্রধান বিপিন রাওয়াত নিহত

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা মৃদু শৈত্যপ্রবাহের পদধ্বনি

বীরগঞ্জে ট্রাক ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে ছোটভাই নিহত, বড়ভাই আহত.

বীরগঞ্জে মুগ্ধতা রক্তযোদ্ধা সমাজ কল্যাণ সংস্থার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

মহানবী হযরত মোহাম্মদ (সঃ)কে কুটুক্তির প্রতিবাদে ফুলবাড়ীতে ধর্মপ্রান মুসল্লিদের মানববন্ধন