Monday , 10 November 2025 | [bangla_date]

বোচাগঞ্জে আহেদা কফিল টেকনিক্যাল ইন্সটিটিউটের অভিভাবক সমাবেশ

বোচাগঞ্জে আহেদা কফিল টেকনিক্যাল ইন্সটিটিউটের অভিভাবক সমাবেশ
শুধু শিক্ষিত হলে হবে না, শিক্ষিত মানুষ হতে হবে-পঞ্চগড় ডিসি
কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ জনগোষ্ঠী গড়ে তোলা সম্ভব- দিনাজপুর ডিসি
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি।। বোচাগঞ্জে আহেদা কফিল টেকনিক্যাল ইন্সটিটিউটের অভিভাবক সমাবেশে দিনাজপুর ও পঞ্চগড় জেলা প্রশাসকগণ বলেন, শুধু শিক্ষিত হলে হবে না, শিক্ষিত মানুষ হতে হবে। শিক্ষার মান উন্নয়নে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও ধর্মীয় কাজে নিজেকে যুক্ত করতে হবে। শুধু এক ভাল থাকলে হবে না, এলাকার সকলকে নিয়ে ভাল থাকতে হবে। তবেই আপনি সমাজের একজন যোগ্য মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবেন। দেশে দক্ষ জনবলের অভাবের কারনে বিদেশে আমাদের দেশের মানুষ তাদের সঠিক পারিশ্রমিক পায় না। এজন্য কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে দক্ষ জনগোষ্ঠীকে কাজে লাগিয়ে দেশ ও দেশের বাহিরে কর্মে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। তবেই বাংলাদেশ এগিয়ে যাবে।
শনিবার সকাল ১১টায় ইন্সটিটিউট মাঠে উক্ত ইন্সটিটিউটের পরিচালনা কমিটির সভাপতি মোঃ আবু সাঈদ এর সভাপতিত্বে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার আটগাঁও ইউনিয়নে অবস্থিত বে-সরকারি আহেদা কফিল টেকনিক্যাল ইন্সটিটিউট (একেটিআই) এ অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপরোক্ত কথা বলেন দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম ও পঞ্চগড় জেলা প্রশাসক মোঃ সাবেত আলী।
এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন যথাক্রমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সাজিদ তানভি শোভন, আহেদা কফিল টেকনিক্যাল ইন্সটিটিউটের অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলম, হাফেজিয়া মাদরাসার প্রধান হাফেজ মাওলানা মশিউর রহমান, অভিভাবক আবুল কালাম আযাদ প্রমুখ। অভিভাবক সমাবেশ শেষে কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে সন্মাননা ক্রেষ্ট, হাফেজ ছাত্রদের মাঝে পাগড়ি প্রদান করা হয় ও স্কুল চত্বরে বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপন করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোচাগঞ্জে নবাগত ইউওনোর মত বিনিময়

ঠাকুরগাঁওয়ে ইএসডিও’র সাংস্কৃতিক সন্ধ্যা ও সম্মাননা প্রদান

পীরগঞ্জ সাগুনী সার্বজনীন টাঙ্গন কালী মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন

কোন প্রকল্প যদি মানুষের জীবনকে বিপন্ন করে সেটাকে কোন ভাবেই উন্নয়ন বলা যাবে না -আনু মুহাম্মদ

পঞ্চগড়ের বোদা উপজেলা বিএনপির সম্মেলন ঘিরে নেতা কর্মীরা চাঙ্গা কাউন্সিলদের ভোটে কমিটি গঠনের উদ্যোগ ৪ পদে ৭ জনের মনোনয়ন সংগ্রহ

পীরগঞ্জে গ্রাম পুলিশের মাঝে কম্বল বিতরণ

পাকেরহাটে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযানে জরিমানা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের

বীরগঞ্জে সহপাঠীদের সঙ্গে পুকুরে নেমে স্কুলছাত্রের মৃত্যু, একজন হাসপাতালে

আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষ্যে র‌্যালী মানববন্ধন ও আলোচনা সভা

দেশ উন্নয়নে সংবাদপত্রের ভূমিকা —উপজেলা চেয়ারম্যান মুন্না