Wednesday , 5 November 2025 | [bangla_date]

বোদায় আন্ত: মোটর সাইকেল চোর গ্রেফতার, চোরাই মোটরসাইকেল উদ্ধার

বোদা,পঞ্চগড় প্রতিনিধি\পঞ্চগড় জেলার বোদা থানা পুলিশ অভিযান চালিয়ে চুরি যাওয়া মোটর সাইকেল উদ্ধার সহ আন্ত: জেলা মোটর সাইকেল চোর চক্রের মূল হোতাকে গ্রেফতার করেছে।
গ্রেফতার হওয়া ওই মূল হোতার নাম রিয়াদ হাসান মাসুদ (২৫), পিতা আশরাফুল ইসলাম ওরফে মজাহারুল গ্রাম মুন্সিপাড়া ঠাকুরগাও। পুলিশ জানায়,তার বিরুদ্ধে ঠাকুরগাঁও জেলায় আরো পাঁচটি মামলা রয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার মাসুদকে দিনাজপুর শহরের বালুবাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে সে মোটর সাইকেল চুরির কথা স্বীকার করে।
এরপর তাকে নিয়ে অভিযান পরিচালনা করে পুলিশের একটি দল। মাসুদের তথ্য মতে আটকের ওইদিন লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানার অধিন চন্দ্রপুর ইউনিয়নের বত্রিশ হাজারি এলাকার শামসুদ্দিন কমিরউদ্দীন (এসকে) ডিগ্রী কলেজ সংলগ্ন এলাকার পাকা রাস্তা হতে ১৬০ সিসি টিভিএস মোটর সাইকেলটি উদ্ধার করা হয় ।
বোদা উপজেলার নাজিরপাড়া এলাকার শাহীন কবীর প্রধানের বাড়ি হতে গত ১৮ অক্টোবর সকাল ১০টার দিকে ৬ তালা ভবনের নীচ তালার গ্যারেজ হতে টিভিএস এ্যাপাসি ১৬০ সিসির মোটর সাইকেল চুরি হয়।
এ ব্যাপারে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দীন জানান গ্রেফতার হওয়া রিয়াদ হাসান মাসুদ কে বুধবার আদালতে সোপর্দ করলে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে ঢেপা নদীর চরে অভিযান চালিয়ে ৮ জুয়াড়ি আটক

হাবিপ্রবিতে ইন্টারন্যাশনাল কনফারেন্স ফর ইয়ুথ ইন এগ্রিকালচার

দিনাজপুরের হিলি সীমান্তের জিরোপয়েন্টে দর্শনার্থীদের মিলন মেলা

দিনাজপুরে জলবায়ুর প্রভাবে ক্ষতিগ্রস্থ ফসল রক্ষায় বিকল্প ব্যবস্থা নিয়ে গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটে সভা

রাণীশংকৈলে ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস পালিত

খানসামায় র‌্যাবের অভিযানে বিষ্ণু মূর্তি উদ্ধার গ্রেপ্তার ২

বিরলে বিজিবি-এর বিশেষ অভিযানে ২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার

পীরগঞ্জে গ্রাম পুলিশের মাঝে কম্বল কম্বল

ফুলবাড়ীতে ভেঙে পড়েছে বেইলি ব্রিজ, ভোগান্তিতে ১০ গ্রামের মানুষ

বিরামপুরে জাল নোটসহ যুবক আটক

বিরামপুরে জাল নোটসহ যুবক আটক