Thursday , 6 November 2025 | [bangla_date]

ভাইরাল সাইমনের দুই চোখ ৯০% অকেজো ঃ চিকিৎসার জন্য প্রয়োজন ১৫ লাখ টাকা

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃযে শিশুর সরল হাসি, কথা ও আচরণে সোশ্যাল মিডিয়ায় হাজারো মানুষ আনন্দ পায় সেই দিনাজপুরের ঘোড়াঘাটের ছোট্ট ভাইরাল সাইমন (৬) আজ অন্ধকারের পথে। সাইমনের দুই চোখই ৯০% অকেজো। সময় মতো উন্নত চিকিৎসা না করলে সে চিরতরে দৃষ্টি শক্তি হারাতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
সাইমন বর্তমানে বাংলাদেশ আই হসপিটাল উত্তরা ঢাকা লিঃ দায়িত্বরত চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ মোঃ ইফতেখায়ের ইকবালের তত্বাবধায়নে চিকিৎসাধীন রয়েছে।
সাইমন ঘোড়াঘাট উপজেলার বুলাকীপুর ইউনিয়নের বলগাড়ী এলাকার সুমন মিয়ার ছেলে। মাত্র ৬ বছরের শিশু সাইমন এখন নিজের চোখে পৃথিবীটা ঠিকমতো দেখতে পারে না। যে চোখ দিয়ে সে হাসি দেখিয়েছে, মায়া দেখিয়েছে, সবার মুখে আনন্দ ফুটিয়েছে সেই চোখ আজ আলো হারাতে বসেছে। চোখের এই জটিল রোগ থেকে সাইমনকে বাঁচাতে প্রয়োজন প্রায় ১৫ লাখ টাকা। কিন্তু সাইমনের পরিবার দিনমজুর শ্রেণির দৈনিক আয়ের উপর চলে সংসার। তাদের পক্ষে এই টাকা জোগাড় করা অসম্ভব।
কান্না ভেজা কণ্ঠে সাইমনের মা বলেন, “আমার ছেলেটা চোখে দেখতে পারবে না এটা ভাবলেই বুক ফেটে যায়। আমরা গরিব। আপনাদের দোয়ায় ও সাহায্যে যদি আমার সাইমন আবার পৃথিবীটা দেখতে পায় এটাই আমাদের জন্য সবচেয়ে বড় অনুগ্রহ।”সাইমনের বাবা বলেন, “ছেলেটা সবার ভালোবাসায় ভাইরাল হয়েছে, হাসি দিয়েছে। আজ সে নিজেই আলো হারাতে বসেছে। দয়া করে কেউ সাহায্যের হাত বাড়িয়ে দিন।”
একটি শিশুর চোখে আলো ফিরিয়ে দিতে আমরা যদি সবাই সামান্য করে পাশে দাঁড়াই, তবে তার জীবন আবার হাসিতে ভরে উঠতে পারে। ১৫ লাখ টাকা একজনের পক্ষে হয়তো কষ্টের কিন্তু হাজার মানুষের সামান্য সহায়তা সাইমনের চোখে আলো ফিরিয়ে আনতে পারে।
যারা সহযোগিতা করতে চান, পরিবারের সাথে যোগাযোগ করে সরাসরি সাহায্য করতে পারবেন। ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং এজেন্ট শাখা অ্যাকাউন্ট নম্বর: ২০৫০৭৭৭০২০৬৫৫৪২৮৯, বিকাশ ও নগদ: ০১৭১৯০৯৫৫৩৯

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে হরিপুরে আলোচনা সভা

রাজনৈতিক-সামাজিক সম্প্রীতি ও সহনশীলতা প্রচারের লক্ষ্যে পঞ্চগড়ে অবহিতকরণ সভা

একদিনেই এলো ১০৭৭ টন পেঁয়াজ, দাম কমলো কেজিতে

পার্বতীপুরে পল্লী বিদ্যুৎ লাইন থেকে এক রাতে ২টি ট্রান্সফরমার চুরি,পানির অভাবে তাপে আমন আবাদ পুড়ছে

১০ বছরেও আলোর মুখ দেখেনি ঠাকুরগাও জেলা পরিষদের শিশু পার্ক

হরিপুরে সরকারি ঘর পাচ্ছেন আরও ৪শ ভূমিহীন ও গৃহহীন পরিবার

দিনাজপুরে দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলনের মানববন্ধন জাতীয় সংসদে দলিত জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবী

বীরগঞ্জে কৃষকের দেড় বিঘা জমির ফুলকপি কেটে দিলো দুর্বৃত্তরা

কাহারোলে শ্যালো মেশিনের পানি দিয়ে আগাম আমনের চারা রোপন

ঠাকুরগাঁওয়ে মাটি ছাড়াই অভিনব পদ্ধতিতে শাক-সবজি চাষ