Sunday , 30 November 2025 | [bangla_date]

মাদকমুক্ত সমাজ গড়তে বোদায় ন্যায় সংঘ একতা ক্লাবের উদ্বোধন

বোদা,পঞ্চগড় প্রতিনিধি\”নেশা ছেড়ে কলম ধরি” মাদক মুক্ত সমাজ গড়ি”এই ¯েøাগান কে ধারণ করে পঞ্চগড়ের বোদায় আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হলো ন্যায় সংঘ একতা ক্লাব।শনিবার বিকেলে বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের সিপাইপাড়া বামনহাট এলাকায় এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন পঞ্চগড় জেলার মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তা এ এস এম ময়নদ্দীন কবির। এ সময় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা জহিরুল ইসলাম, বোদা প্রেসক্লাব সহ সভাপতি মাজেদুল ইসলাম আকাশ, বাংলাদেশ ইসলামি আন্দোলনের ইউনিয়ন সভাপতি ইমদাদুল হক, ন্যায় সংঘ ক্লাবের সভাপতি আনোয়ারুল হক বিপ্লব, সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামী, প্রধান উপদেষ্টা আজিমুল হক প্রমুখ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে উদ্বোধনী আলোচনা সভায় বক্তারা বলেন, মাদককে ঠেকাতে হলে আগে নিজের পরিবার থেকে শুরু করতে হবে, পরিবারের বা আত্মীয়-স্বজনের মধ্যে কেউ মাদক সেবন বা মাদক বিক্রি করে কিনা, তা নিশ্চিত করে অন্যদের উপর নজর রাখতে হবে। মাদক নিয়ন্ত্রণ ও প্রতিরোধে দরকার স্থানীয়দের ঐক্যমত এবং প্রশাসনের সার্বিক সহযোগিতা। সমষ্টিগত ভাবে চেষ্টা করলে নিজ নিজ এলাকা থেকে মাদক সেবন ও বিক্রি প্রতিরোধ করা সম্ভব। এভাবেই একে অপরকে সহযোগিতা করার প্রত্যয় অতিথি ও স্থানীয়দের।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হিলিতে কেজিতে ১০টাকা কমেছে পেঁয়াজের দাম

ঢাকা ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট টুর্নামেন্টের সেরা খেলোয়াড় শান্ত অসুস্থ বাবার স্বপ্ন পূরণের পথে এগিয়ে চলা এক সংগ্রামী সন্তানের গল্প

দিনাজপুর ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশু সুরক্ষা ও বাল্য বিবাহ প্রতিরোধে সরকারী- বেসরকারী সংস্থা সমূহের সমন্বয় সভা

দিনাজপুর সদরে প্রতীক বরাদ্দ পেয়েই নির্বাচনী মাঠে হইপ ইকবালুর রহিম

নবাবগঞ্জে ৯ম পে-স্কেল বাস্তবায়নের  দাবিতে বিক্ষোভ  মিছিল

নবাবগঞ্জে ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল

চাহিদা ও ভালো দাম পাওয়ায় খুশি আলু চাষীরা বিভিন্ন দেশে বীরগঞ্জ থেকে এপর্যন্ত ১৩০০মে.টন আলু রপ্তানি

রাস্তা দখল: অবরুদ্ধ ২০ পরিবার

হিলিতে দুই দিনে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ৩০ টাকা

বীরগ‌ঞ্জে উপজেলা পর্যায় ওয়ার্ডমাস্টার প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাউল সেজে ২০ বছর ঘুরে বেড়ায় খুনি হেলাল