Tuesday , 4 November 2025 | [bangla_date]

রং মিশিয়ে মথডালকে মুগডাল হিসেবে বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

রং মিশিয়ে মথডালকে মুগডাল হিসেবে  বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

দিনাজপুরের হাকিমপুরে রং মিশিয়ে মথডালকে মুগডাল হিসেবে বিক্রির দায়ে ফেরদৌর রহমান নামের এক মুদি ব্যবসায়ীকে ১লাখ টাকা জরিমানা অনাদায়ে ৬মাসের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার রাত ৮টায় হাকিমপুরের হিলি বাজারের হাজি ষ্টোরে অভিযান চালিয়ে এই জরিমানা করেন দিনাজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ইব্রাহিম আলী। এসময় নিরাপদ খাদ্য কতৃপক্ষ দিনাজপুর কার্যালয়ের নিরাপদ খাদ্য অফিসার গৌতম কুমার সাহা উপস্থিত ছিলেন।
নিরাপদ খাদ্য অফিসার গৌতম কুমার সাহা বলেন,নিরাপদ খাদ্য কতৃপক্ষ দিনাজপুর জেলা কার্যালয় কর্তৃক দিনাজপুর আদালতের বিচারক এর সহযোগীতায় হিলি বাজারে অভিযান চালানো হয়। এসময় মেসার্স হাজী ষ্টোর নামে মুদিদোকানে বেশ কিছু মেয়াদ উত্তির্ন খাদ্যপণ্য জব্দ করা হয়। এছাড়া রংযুক্ত মথডাল যেটি মুগডাল হিসেবে বিক্রি করা হচ্ছিল যার কোন কাগজপত্র দেখাতে পারিনি দোকানী। এসব অপরাধের কারনে তাকে ১লাখ টাকা জরিমানা অনাদায়ে ৬মাসের কারাদন্ড প্রদান করেন বিচারক। জরিমানার অর্থ পরিশোধ পুর্বক তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

একই প্রতিষ্ঠানে ৩৬ বছরের কর্মজীবন শেষে শিক্ষকের বিদায় সংবর্ধনা

মার্চ না আসা পর্যন্ত বলতে পারব না যে আমরা নিরাপদ: শিক্ষামন্ত্রী

পীরগঞ্জে সাংবাদিকের বাড়িতে হামলা

দিনাজপুরে টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক সম্মেলন সিভিল সার্জন’র

নৌকা পেয়েছিলাম কিন্তু প্রত্যাহার করেছি এখন ভোটটা লাঙ্গল মার্কায় দিতে হবে —- সাবেক সাংসদ ইমদাদুল হক

দিনাজপুরের উদ্যোক্তাবর্গের সহযোগিতায় জিপি এক্সেলারেটর জেলায় জেলায় স্মার্ট উদ্যোক্তা সেমিনার

ঠাকুরগাঁওয়ে বীজ উৎপাদন কেন্দ্রে পরিবহন ঠিকাদার নিয়োগে অনিয়ম !

দিনাজপুরের বিরলে স্কুলের পরিত্যক্ত ভবন থেকে ২ শিশুর মরদেহ উদ্ধার

দিনাজপুরে বিভাগীয় লেখক পরিষদের নবনির্বাচিত কমিটির অভিষেক ও রংপুর বিভাগীয় সাহিত্য  সম্মেললনে অংশগ্রহন বিষয়ক সভা

দিনাজপুরে বিভাগীয় লেখক পরিষদের নবনির্বাচিত কমিটির অভিষেক ও রংপুর বিভাগীয় সাহিত্য সম্মেললনে অংশগ্রহন বিষয়ক সভা

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কতৃপক্ষ এর বৃক্ষরোপন কাযক্রম