Monday , 10 November 2025 | [bangla_date]

রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে, ধর্ম ধর্মের জায়গায় থাকবে ——–ডা. জাহিদ হোসেন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনের ধানের শীষের প্রার্থী ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, কেউ কেউ বলবে,অমুক জায়গায় একটা সিল দিলে আপনি স্বর্গে বা নরকে যেতে পারবেন। এই সমস্ত কথা কেউ কেউ তালিমে তালিমে বলার চেষ্টা করছে। আচ্ছা রে ভাই, আমরা যারা মুসলমান, আপনি বলেন তো, হাশরের দিন সবাই তো ‘এনাফসি এনাফসি’ করে দৌড় মারবে। ছেলে তার বাপ-মায়ের কথা ভুলে যাবে। বাপ তার ছেলে-মেয়ের কথা ভুলে যাবে। স্বামী তার স্ত্রীর কথা ভুলে যাবে। স্ত্রী তার স্বামীর কথা ভুলে যাবে। ঐদিন যার যার আমলনামাটা হাতে নিয়ে খালি দৌড়াতে থাকবে। কারণ, ঐদিন আজকে ফজরের নামাজ পড়ছেন কিনা, এই হিসাবটাই আল্লাহ তা’আলা নিবে। কাজেই পৃথিবীতে যারা এ সমস্ত কথা বলে নিজেদেরকে ধর্মকে রাজনীতিতে ব্যবহার করে, তাদের ব্যাপারে সাবধান থাকা উচিত।
রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে, ধর্ম ধর্মের জায়গায় থাকবে। দয়া করে ধর্ম নিয়ে রাজনীতি না করাটা বুদ্ধিমানের কাজ। এই বিষয়টি আপনারা মা-বোনেরা এবং সরলপ্রাণ আমার ভাইয়েরা, আপনারা খেয়াল রাখবেন। একমাত্র আপনার আমার আমল বলে দিবে, আমার কর্ম বলে দিবে আমার অবস্থান কী হবে। অন্য কোনো কিছুই আপনি চাইলেও আপনি আমাকে টেনে তুলতে পারবেন না যদি আমার কর্ম সঠিক না থাকে।
শনিবার সকাল ১১টায় দিনাজপুরের ঘোড়াঘাট পৌর ৮নং ওয়ার্ড বিএনপির আয়োজনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে স্থানীয় সুধী সমাজ,ব্যবসায়ী, শ্রমজীবি, নারী সমাজ ও বিভিন্ন ধর্মাবলম্বীদের নিয়ে পৌরসভার ওসমানপুর বর্ণমালা বিদ্যালয় মাঠে ওঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
উঠান বৈঠকে ঘোড়াঘাট পৌর ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমিরুল ইসলামের সভাপতিত্বে ও পৌর বিএনপির ভারপ্রাপ্ত সম্পাদক মুক্তার হোসেনের সঞ্চালনায় বিশেষ বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, সাংগঠনিক সম্পাদক আল মামুন সরকারসহ পৌর বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।
পরে প্রধান অতিথি ঘোড়াঘাট পৌর ২নং ওয়ার্ড বিএনপির আয়োজনে ঘোড়াঘাট নয়াপাড়া এলাকায় আরেকটি উঠান বৈঠকে যোগদান দেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুর ইনস্টিটিউটের প্রবীণ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকারের মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া মাহফিল

ঠাকুরগাঁও জেলা পুলিশের সংবাদ সম্মেলন !

বীরগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাণীশংকৈল প্রেস ক্লাবের সাবেক সভাপতির সুস্থতা কামনায় দোয়া মাহফিল

রাণীশংকৈল প্রেস ক্লাবের সাবেক সভাপতির সুস্থতা কামনায় দোয়া মাহফিল

ঠাকুরগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে ৭০ লিটার চোরাই মদ ৪ বোতল ফেন্সিডিলউদ্ধার সহ ৩ জন আটক

বীরগঞ্জে আনসার ও ভিডিপির সমাবেশ অনুষ্ঠিত

ভোগনগর ইউনিয়ন যুবলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

বীরগঞ্জে রোপা আমন ধানের নমুনা শস্য কর্তন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আমদানির পরও চালের দাম দিনাজপুরে কমছেই না

কাহারোলে ভূমি সেবা সপ্তাহ’র র‌্যালী ও আলোচনা সভা