Tuesday , 11 November 2025 | [bangla_date]

রাণীশংকৈলে দুই মাথাওয়ালা বাছুরের জন্ম, একনজর দেখতে মানুষের ভিড়

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) থেকে মোবারক আলী: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল লেহেম্বা ইউনিয়নের গাগুয়া গ্রামে দুই মাথার এক নবজাতক বাছুরের জন্ম নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় স্থানীয় কৃষক জালাল উদ্দীনের গাভীটি এই বিরল আকৃতির বাছুরের জন্ম দিয়েছে।
দুই মাথাওয়ালা বাছুর জন্মের খবরটি, এলাকায় ছড়িয়ে পড়লে বাছুরটি একনজর দেখার জন্য ভিড় জমায় স্থানীয়রা।
এসময় জালালের স্ত্রী রুপা বেগম বলেন, গরুটি গত কোরবানির সময় কাতিহার হাট থেকে কিনেছিলাম। আজ সন্ধ্যায় গরুটি দুই মাথাওয়ালা বাছুরের জন্ম দিয়েছে। এমন বাছুর জীবনে দেখিনি এজন্য ভয়ও লাগছে।
তিনি আরও বলেন, “গাভীটি এখন ভালো আছে। আমি ওকে ফিটার দিয়ে দুধ খাওয়াচ্ছি, নিজে এখনো দুধ খাচ্ছেনা। এমন বাছুর জন্মের খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসির পাশাপাশি বড় ডাক্টার ও আমাদের বাড়িতে এসেছিল। বাছুরটি দেখে অনেকেই মোবাইলে ছবি তুলছে আবার কেউ কেউ ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোষ্ট দিচ্ছেন।
এব্যাপারে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ রুপম চন্দ্র মহন্ত বলেন, এটা জন্মগত সমস্যা এমন ঘটনা বিরল। সাধারণত ভ্রূণ বিভাজনের সময় জেনেটিক ত্রুটির কারণে এমন দুই মাথাওয়ালা বাছুর জন্ম নিতে পারে। ঘটনাস্থলে গিয়ে গাভী ও বাছুরটি দেখে এসেছি ২টিই সুস্থ আছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

মোল্লা আখুন্দকে প্রধান করে আফগানিস্তানে তত্ত্বাবধায়ক সরকার

রাণীশংকৈলে খ্রিস্টান ধর্মলম্বীদের বড়দিন পালিত

বোচাগঞ্জ থানার নতুন অফিসার ইনচার্জ জনাব মোঃ আব্দুর রাজ্জাক সাহেব এর সাংবাদিকদের সহিত মত বিনিময়-

রাণীশংকৈল বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টে সুযোগ পেলো বালকেরা বঞ্চিত বালিকারা

বীরগঞ্জে ভ্রাম্যমান করোনা টিকা কেন্দ্রের উদ্বোধন

হরিপুর উপজেলা যুবলীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

বীরগঞ্জে অতি-দরিদ্র পরিবার উন্নয়ন কর্মসূচীর গ্রাজুয়েশন প্রোগ্রাম অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে কঠোর বিধিনিষেধেও স্বাস্থ্যবিধি না মেনে মানুষের চলাচল

পীরগঞ্জে পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু

বোচাগঞ্জে আট মাসে শতাধিক আত্মহত্যা

বোচাগঞ্জে আট মাসে শতাধিক আত্মহত্যা