Tuesday , 18 November 2025 | [bangla_date]

রাণীশংকৈলে রাতের আধারে মাদ্রাসার গাছ কর্তন-ইউএনওর বরাবরে অভিযোগ

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়র রাণীশংকৈল দাখিল মাদ্রাসা সুপারের বিরুদ্ধে বে- আইনীভাবে মাদ্রাসার গাছ কর্তনের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার ভোরে স্থানীয়রা কাছকাটার দৃশ্য দেখতে পেলে গাছকাটা শ্রমিকরা দৌড়ে পালিয়ে যায়।
অভিযোগ স‚ত্রে জানাযায়, গভীর রাতে মাদ্রাসার সুপার আজিম উদ্দিন ১টি আম ও ১ টি কাঁঠাল কর্তন করে। যার আনুমানিক ম‚ল্য ১ লক্ষ টাকা। আম গাছটি কেটে মাদ্রাসা থেকে সড়িয়ে ফেললেও কাঁঠাল গাছটি স্থানীয় লোকজন এবং সাবেক সভাপতি আইয়ুব আলী আটক করে। মঙ্গলবার (১৮ নভেম্বর) এবিষয়ে উপজেলা নির্বাহি কর্মকর্তা এবং সহকারি কমিশনার(ভ’মি) বরাবরের একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এবিষয়ে মাদ্রাসা সাবেক সভাপতি আইয়ুব আলী জানান, এই সুপার বরাবরই এরকম অনিয়ম করে থাকে, এর আগেও তিনি রাতের আঁধারে গাছ কর্তন করে বিক্রি করেছেন। আজকেও এর ব্যত্যয় তিনি করেনি। আমি ইউএনও বরাবরের একটি লিখিত অভিযোগ দিয়েছি। অভিযোগের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সুপারের বিরুদ্ধে যেন আইনানুগ ব্যাবস্থা নেওয়া হয়।
এ প্রসঙ্গে মাদ্রাসা সুপার আজিম উদ্দিন বলেন, আমারা মাদ্রাসার কমিটি একটি রেজুলেশন করেছি, এরপ্রেক্ষিতে গাছ কাটা হয়েছে । কমিটি রেজুলেশন করে গাছ কাটতে পারবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি কোন সূউত্তর না দিয়ে বরং বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন,আমাদের প্রতিষ্ঠানে একটি একাডেমি ভবন হবে এজন্য জায়গার দরকার, এবং প্রতিষ্ঠানের কিছু আসবাবপত্রের জন্য গাছ ২টি কাটা হয়েছে ।
এবিষয়ে মাদ্রাসা সভাপতি উপজেলা জামায়াতের সেকেটারী রজব আলী বলেন, আমি বিষয়টি শুনার সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠানে গিয়েছিলাম। ওখানে কিছু পারিবারিক কোন্দল রয়েছে আগামী বৃহস্পতিবার বসে বিষয়টি মিমাংসা করা হবে।
সহকারি কমিশনার(ভ’মি) মজিবুর রহমান মুঠোফোনে বলেন, অভিযোগটি আমি পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যাবস্থা নেওয়া হচ্ছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

তেঁতুলিয়ায় কৃষকদের মাঝে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ

২০২৭ সালের মধ্যে দিনাজপুর থেকে ঢাকায় চলবে বুলেট ট্রেন -হুইপ ইকবালুর রহিম এমপি

বেসরকারি উন্নয়ন সংস্থা সিপিইউএস এর উদ্যোগে বিনামূল্যে উপকারভোগীদের মাঝে ছাগল বিতরণ

পঞ্চগড়ে তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ

পীরগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা

ঠাকুরগাঁওয়ে ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদণ্ড

মৃত্যুহীন দিন কেটেছে বীরগঞ্জের ঘোষপাড়া গরু খামারে

প্রধানমন্ত্রী বরাবরে স্বামরকলিপি দিলেন ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক শিক্ষিরা

আবারও পঞ্চগড়-ঢাকা মহাসড়ক অবরোধ পঞ্চগড়-১ আসনে হাইব্রিড নেতাকে মনোনিত করার প্রতিবাদে এবং মনোনয়ন বাতিল দাবিতে সংবাদ সম্মেলন

বোচাগঞ্জে ক্রীড়ানুরাগী মাঝে ফুটবল বিতরণ