Tuesday , 18 November 2025 | [bangla_date]

শাড়ি কিনে না দেওয়ায় স্ত্রীর পিঁড়ির আঘাতে প্রাণ গেলো স্বামীর

বিরামপুরে (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে নবান্নের নতুন শাড়ি কেনা নিয়ে বাকবিতÐার জেরে স্ত্রী রেহেনা বেগমের পিঁড়ির আঘাতে স্বামী হাফিজুল ইসলামের (৬৫) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার কুচিয়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, হাফিজুল ইসলাম পেশায় একজন মিষ্টি বিক্রেতা। নবান্ন উৎসবের জন্য স্ত্রী রেহেনা বেগম তার স্বামীর থেকে শাড়ি চেয়েছিলেন। শাড়ি কিনে না দেওয়ায় মঙ্গলবার সকালে উভয়ের মধ্যে বাকবিতÐা হয়। এসময় স্ত্রী রেহেনা তার বসার কাঠের পিঁড়ি দিয়ে স্বামী হাফিজুলের মাথায় আঘাত করে। এতে হাফিজুল মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবারের অন্য সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক হাফিজুলকে মৃত ঘোষণা করে।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং অভিযুক্ত নারী রেহেনাকে আটক করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দেবীগঞ্জে সফল পোনা চাষী স্কুল শিক্ষক চিনু মাস্টার

তেঁতুলিয়ায় পরীক্ষায় ১৪৪ ধারা ভঙ্গের দায়ে অধ্যক্ষ ও সহকারী শিক্ষকের অর্থদন্ড

দিনাজপুর শহরে প্রায় দুই বছর ধরে রাস্তার কাজ অসমাপ্ত অতিষ্ট পৌরবাসীর ঘন্টাব্যাপী মানববন্ধন

পীরগঞ্জে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত

চিরিরবন্দরে র‌্যাবের সহযোগিতায় মৃত্যু দন্ডাদেশপ্রাপ্ত ও ৩ মাসের সাজাপ্রাপ্ত দুই আসামী আটক

দুই দফা দাবিতে দিনাজপুরে মানববন্ধন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের

যারা বঙ্গবন্ধু ও বাংলাদেশকে মানেন না তাদের নাগরিকত্ব থাকা উচিত না -মনোরঞ্জন শীল গোপাল এমপি

দিনাজপুর জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম দপ্তরসহ বিভিন্ন সংগঠনের মে দিবস পালিত

পীরগঞ্জে ছাত্র ছাত্রীদের মাঝে গিফট্ বিতরণ

সিসি ক্যামেরার আওতায় নতুন রূপে সজ্জিত হলো বীরগঞ্জ পৌরসভা