Friday , 28 November 2025 | [bangla_date]

সারজিসের আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন লিটন

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি:

জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ (সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন মাজেদুর রহমান লিটন। শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের লিলারমেলা বাজারে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
পেশায় একজন বেসরকারি চাকুরিজীবী লিটন জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, “রাজনৈতিক পরিবারের সাথে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। তবুও রাজনৈতিক দলের বাইরে থেকেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার আমার রয়েছে।” তিনি আরও যোগ করেন, “এলাকার মানুষের সেবা ও উন্নয়নে কাজ করার দায়বদ্ধতা থেকেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। আমি সারজিস আলমসহ সকল প্রভাবশালী প্রার্থীর বিরুদ্ধেই প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত।”
লিটন তার নির্বাচনী ইশতেহারে স্থানীয় উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, “আমি এই তিন উপজেলার মানুষের জন্য রাস্তাঘাট, স্বাস্থ্যসেবা, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ ও বেকার যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করব। আমার ভিশন হলো সেবা, উন্নয়ন ও মানবিক রাজনীতি।” নির্বাচনী প্রচারে তার দৃষ্টিভঙ্গি সম্পর্কে তিনি বলেন, “আমি কাউকে অসম্মান করব না, মিথ্যা প্রতিশ্রুতি দেব না, কিংবা অর্থ-প্রলোভন বা ভয় দেখিয়ে ভোট নেওয়ার চেষ্টা করব না। বরং আমি মানুষের দরজায় গিয়ে তাদের কথা শুনব এবং তাদের সমস্যার সমাধানে কাজ করব।” সংবাদ সম্মেলনের পর লিটন তার সমর্থকদের নিয়ে এলাকাবাসীর মধ্যে লিফলেট বিতরণ করেন। এ সময় তার শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় সমর্থকরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে ৯ম শ্রেণির ছাত্রী ধর্ষণ ধর্ষক গ্রেফতার

রাণীশংকৈলে মিশ্র ফলের বাগানের থোকায় থোকায় স্বপ্ন বুনছেন দুইবন্ধু

ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত

হরিপুরে পানিতে ডুবে যাওয়া শিশুটির মৃত দেহ উদ্ধার

বোদায় কালিয়াগঞ্জ ইউ’পির উপ-নির্বাচনে নাসির উদ্দীন সদস্য নির্বাচিত

দিনাজপুরে অলিম্পিক জয়ের স্বপ্নে বিভোর ৭০ খুদে অ্যাথলেট

রাণীশংকৈলে মায়ের অভিযোগে এক বছর পর সন্তানের লা’শ ক’ব’র থেকে উত্তোলন

জাতীয়তাবাদী বাস্তহারা দল দিনাজপুর শাখার মতবিনিময়

পীরগঞ্জে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত

দিনাজপুরে ডাচ বাংলা ব্যাংকের ফাস্ট ট্র্যাকের বুথ থেকে সিডিএমসহ চুরি হওয়া টাকা উদ্ধার