Saturday , 1 November 2025 | [bangla_date]

সারা বাংলা-৮৮ ফাউন্ডেশন দিনাজপুর জেলা প্যানেলের মিলন মেলা ও বার্ষিক বনভোজন

“উৎসবে আনন্দে বন্ধুত্বের বন্ধনে”-এই শ্লোগানকে সামনে রেখে বালুবাড়ী গ্রীণভিউ কমিউনিটি সেন্টারে ১ নভেম্বর শনিবার প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন “সারা বাংলা-৮৮ ফাউন্ডেশন” দিনাজপুর জেলা প্যানেলের আয়োজনে মিলন মেলা ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে আনন্দ মুখর পরিবেশে।
স্বাগত বক্তব্য রাখতে গিয়ে জেলা প্যানেল কো-অর্ডিনেটর সৈয়দ আজাদুর রহমান বিপু বলেন, সারা বাংলা-৮৮ ফাউন্ডেশন শুধু প্রাক্তন শিক্ষার্থীদের একটি সংগঠন নয়, বরং আমরা আর্ত-মানবতার কল্যাণে সামাজিক কার্যক্রমের মাধ্যমে সুন্দর দেশ গড়ার চেষ্টা করছি। আমরা ইতিমধ্যে বৃক্ষরোপন কর্মসূচী, শিক্ষা উপকরণ বিতরণ, স্বাস্থ্য সেবা প্রদান, শীতবস্ত্র বিতরণ করেছি আমাদের সদস্যদের সহযোগিতায়। আরও বক্তব্য রাখেন সদরের জয়েন্ট কো-অর্ডিনেটর মোঃ মোস্তাফিজ, মোঃ মানিক, মোঃ মোকাররম, মোঃ সাগর, ইভা এবং ১৩ উপজেলা হতে আগত ২৭ জন জয়েন্ট কো-অর্ডিনেটরগণ। সভার শুরুতে যারা ইন্তেকাল করেছেন তাদের রুহের মাগফেরাত কামনা করে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয় এবং শোক প্রস্তাব পালন করেন আব্দুল মোস্তাক রুবেল। সংগঠনকে গতিশীল করতে এবং আগামীতে বেশ কিছু নতুন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে বক্তব্য রাখেন প্রফেসর লাল মিয়া, প্রিন্সিপাল মোফাজ্জল, প্রকৌশলী আফসার, ক্যাডেট আল মামনু শাহিন। স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন প্রদীপ ঘোষসহ ১৩ উপজেলার উপস্থিত প্যানেলের সদস্যবৃন্দ। সঞ্চালকের দায়িত্ব পালন করেন শিক্ষক মমতাজ মম ও সহযোগী অধ্যাপক মিনহাজুল মানিক।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পরীমণি ইস্যু : এবার সিটি ব্যাংকের জিডি

বীরগঞ্জে ডলার প্রতারণার ফাঁদে পড়ে সর্বস্বান্ত আবুল হোসেন আবুল হোসেন

ঠাকুরগাওয়ে ৩ ঘন্টা ব্যবধানে ছেলের পর বাবার মৃত্যু

বীরগঞ্জে ৩০৮১ জন উপকারভোগীর মাঝে  ভিজিএফ এর চাল বিতরণ

ইমাম ওলামাদের সহযোগিতায় পরিকল্পিত পৌরসভা গড়তে চাই —– রাণীশংকৈলে মেয়র মোস্তাফিজুর রহমান

হরিপুরে রোগী কল্যাণ সমিতি গঠনের জন্য আলোচনা সভা

মরিচক্ষেতে পচন রোগ দিশেহারা কৃষকরা

বীরগঞ্জ ইমারত শ্রমিকদেরকে প্রধান উপদেষ্টা বিএনপির নেতার ঈদ সামগ্রী বিতরন

ঘোড়াঘাটে ভিজিএফ কর্মসূচীর আওতায় ২১৯৮৮ জন কার্ডধারী চাল পাচ্ছেন

হিলি স্থলবন্দর দিয়ে ৪ দিনে ভারত থেকে এলো ২২৪৩ মেট্রিক টন পেঁয়াজ