Thursday , 13 November 2025 | [bangla_date]

সীমান্তে ফুলবাড়ী ২৯ বিজিবি কর্তৃক পৃথক চারটি অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার

ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি॥দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ সীমান্তে পৃথক ৪টি চোরাচালান প্রতিরোধে অভিযান পরিচালনা করে মালিকবিহীন বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ, ভারতীয় নেশাজাতীয় ইনজেকশন, বিদেশী মদ ও ইস্কফ সিরাপ আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) প্রেসরিলিজের মাধ্যমে এসব তথ্য জানায় বিজিবি।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে ও গত বুধবার (১২ নভেম্বর) সীমান্ত এলাকার ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ তপসি স্থায়ী পোষ্ট, কাটলা বিশেষ ক্যাম্প এবং দাইনুর বিওপি ও বড়গ্রাম এলাকায় রাতভর অভিযান পরিচালনা করে এসব মাদকদ্রব্য উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালের সিজার মূল্য ৩ লাখ ৬৫ হাজার ১৫০ টাকা।
বিজিবি জানায়, ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ তপসি স্থায়ী পোষ্ট, কাটলা বিশেষ ক্যাম্প ও দাইনুর বিওপি কর্তৃক ৩টি চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন ২৪০ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ এবং ভারতীয় ১হাজার পিস নেশাজাতীয় ইনজেকশন এবং ৫৩ বোতল ইস্কাফ সিরাপ জব্দ করা হয়। এছাড়াও বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বড়গ্রাম বিওপি কর্তৃক ১টি চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে ৯৬ বোতল বিদেশী মদ এবং ৯৩ পিস ভারতীয় নেশাজাতীয় ইনজেকশন আটক করতে সক্ষম হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালের মোট সিজার মূল্য ৩ লাখ ৬৫ হাজার ১৫০ টাকা।
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, সীমান্তে পৃথক ৪টি অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়। চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যহত থাকবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আন্দোলনের নামে জনগনকে বিভান্ত করছে বিএনপি —হুইপ ইকবালুর রহিম

বীরগঞ্জে শিক্ষক সমিতির আয়োজনে  এমপি মনজুরুল ইসলামকে সংবর্ধনা

বীরগঞ্জে শিক্ষক সমিতির আয়োজনে এমপি মনজুরুল ইসলামকে সংবর্ধনা

পঞ্চগড়ে মুসাফির ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন সাংসদ মুক্তা

ঠাকুরগাঁও-৩ উপনির্বাচন: জাপা’র হাফিজউদ্দীন নির্বাচিত

রাণীশংকলৈে ঝড়ে ক্ষতগ্রিস্থদরে মাঝে নগদ র্অথ বতিরণ

পঞ্চগড়ে আওয়ামীলীগের নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্য নবায়ন শুরু

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

দিনাজপুরে জাতীয় কন্যাশিশু দিবস অনুষ্ঠিত

সাঈদীর মৃত্যুতে শোক: পীরগঞ্জে ৩ ছাত্রলীগ নেতাকে অব্যাহতি

পীরগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ভেড়া বিতরণ