Tuesday , 11 November 2025 | [bangla_date]

হিলিতে ১ হাজার ৪শ জন কৃষকের মাঝে বিনামুল্যে রাসায়নিক সার ও বীজ বিতরন

আমদানি নির্ভরতা কাটিয়ে পেঁয়াজ ও তেলে স্বয়ংসম্পুর্নতা অর্জনের লক্ষ্যে কৃষকদের এসব চাষে উৎসাহিত করতে দিনাজপুরের হিলিতে ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ে ১হাজার ৪শ জন কৃষকের মাঝে বিনা মুল্যে রাসায়নিক সার ও বীজ বিতরন করা হয়েছে। কৃষি প্রনোদনা কর্মসুচীর আওতায় উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে আজ সোমবার দুপুরে অফিস চত্বরে কৃষকদের মাঝে এসব সার ও বীজ বিতরন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম তাদের হাতে এসব সার ও বীজ তুলে দেন। এসময় ১হাজার ৪শ জন কৃষককে ১ কেজি করে সরিষা বীজ, ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার, ১০জন কৃষককে ১ কেজি করে পেঁয়াজ বীজ, ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার, ২০জন কৃষককে ১ কেজি করে সুর্য মুখী বীজ, ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার বিতরন করা হয়।
এছাড়া কি ভাবে এসব বীজ রোপন ও রক্ষনাবেক্ষন করতে হবে সে সম্পর্কে কৃষকদের অবগত করেন কৃষি কর্মকর্তাগন। এসময় সেখানে উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম, কৃষি সম্প্রসারন কর্মকর্তা মেজবাহুর রহমান, উপজেলা প্রানী সম্পদ র্মকর্তা ডা. শফিউল ইসলামসহ অনেকে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে শারদীয় দুর্গাপূজা মণ্ডপে মণ্ডপে চলছে রংতুলির কাজ

ফুলবাড়ীতে মামলার ভয়ে পলাতক ম্যানেজিং কমিটির  সভাপতি, বেতন-ভাতা বন্ধ শিক্ষক-কর্মচারীরা

ফুলবাড়ীতে মামলার ভয়ে পলাতক ম্যানেজিং কমিটির সভাপতি, বেতন-ভাতা বন্ধ শিক্ষক-কর্মচারীরা

ঠাকুরগাঁওয়ে ৩২ পিচ ট্যাপেন্টাডোল ট্যাবলেট, ২২০ গ্রাম গাঁজা ১৬ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ৭ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ৮টি ওয়ারেন্ট নিষ্পত্তি করা হয়

বীরগঞ্জে তীব্র গরম অতিষ্ঠ জনজীবন, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক

ঠাকুরগাঁওয়ের কালমেঘ বারঢালীতে সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজা নিহত !

ঠাকুরগাঁওয়ে সালন্দর ইউপি সচিবের বিরুদ্ধে গ্রাম পুলিশের অভিযোগ

বড়পুকুরিয়ায় ক্ষতিগ্রস্থদের ৬ দফা দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

বীরগঞ্জে মাই প্রমিস ডে পালিত

হিলি রেলস্টেশনে যাত্রাবিরতির দাবিতে রেলপথ অবরোধ, দেড়ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

বিরলে বৈরী আবহাওয়ায় লিচু ফেঁটে রস গড়িয়ে পড়ছে