Wednesday , 10 December 2025 | [bangla_date]

আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন উপলক্ষে পঞ্চগড়ে রিইব’র উদ্যোগে নাটক, চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

পঞ্চগড় প্রতিনিধি
আন্তর্জাতিক মানবাধিকার দিবসে পঞ্চগড়ে রিসার্চ ইনিশিয়েটিভস্ বাংলাদেশ (রিইব)’র উদ্যোগে নাটক, চিত্রাংকন ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে পঞ্চগড় জেলা শহরের হান্নান শেখ পাবলিক স্কুল এ্যান্ড কলেজে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম শাহীন। পঞ্চগড় তথ্য অধিকার আইন বাস্তবায়ন কমিটি সভাপতি সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রিইব’র সিনিয়র প্রোগ্রাম অফিসার মো. মতিউর রহমান। এ সময় হান্নান শেখ পাবলিক স্কুল এ্যান্ড কলেজের সহকারী শিক্ষক জনাব গোলাম মোর্শেদসহ সকল শিক্ষক ও রিইবির কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
প্রোগ্রামের অংশ হিসেবে ‘অধিকার সবার, কাউকে বাদ নয়’ নামক নাটিকা উপস্থাপন করেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। মানবাধিকার লংঘনের বিরুদ্ধে তথ্য অধিকার ভ‚মিকা যথেষ্ট এই বিষয়ে পক্ষ ও বিপক্ষ দুই দলে ভাগ হয়ে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন শিক্ষার্থীরা। বিতর্ক প্রতিযোগিতায় বিপক্ষ দল জয়ী হয় এবং শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় বিপক্ষ দলের দলনেতা খুসবু জাহান আঁচল। অনুষ্ঠান শেষে নাটক, বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী সবাইকে বিইর’র পক্ষ হতে পুরস্কৃত করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জের জয়িতা পদক প্রাপ্ত নারী কসাই জমিলা অবহেলিত নারীদেরকে প্রতিষ্ঠিত করতে চায়

মধ্যপাড়া পাথর খনি শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান

বোদায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের রেল মন্ত্রীর অনুদান প্রদান

চেহেলগাজী ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান জর্জিস সোহেলের শপথ গ্রহন

বাংলাবান্ধা স্থলবন্দরে স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপনে বিজিবি-বিএসএফের সাংস্কৃতিক ও রিট্রিট প্যারেড প্রদর্শন

মুক্তিযুদ্ধের চেতনায় আওয়ামী লীগ সমৃদ্ধ বলেই মুক্তিযোদ্ধারা সম্মানিত হচ্ছে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

পীরগঞ্জে “খলিশাডাঙ্গার কন্যা ও উলঙ্গ সভ্যতা” নামে দুইটি কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

সেণ্ট যোসেফস্ স্কুলের অডিটরিয়াম হল এর উদ্বোধন

হিলি সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা, মন্দিরগুলোতে টহল জোরদার

তেঁতুলিয়ায় বিশেষায়িত স্বাস্থ্য ক্যাম্প