Wednesday , 17 December 2025 | [bangla_date]

ওয়াশব্লকের কাজ রেখেই বিল তুলে লাপাত্তা ঠিকাদার

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিয়ম যেখানে কাজ শেষ করে বিল উত্তোলন করার,সেখানে কাজ শেষ না করেই বিল তুলে নিয়ে লাপাত্তা হয়েছেন এক ঠিকাদার। ঘটনাটি ঘটেেছ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে।
জানাযায়, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতায় একটি প্যাকেজে ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ওয়াশব্লক নির্মাণের টেন্ডার আহবান করা হয়। সে অনুযায়ী মোস্তাফিজুর রহমান নামের এক ঠিকাদার ৫ বছর আগে কাজ শুরু করে ৩ টি প্রাথমিক বিদ্যালয়ে। কার্যাদেশ অনুযায়ী কাজ প্রাপ্তির ৮-১০ মাসের মধ্যে কাজ শেষ হওয়ার কথা। কিন্তু কাজ শেষ না করেই সংশ্লিষ্ঠ্য ঠিকাদার বিল তুলে লাপাত্তা হয়ে যায়।
পড়ে রয়েছে ট্রেন্ডার হওয়া উপজেলার ৩টি প্রতিষ্ঠান কাতিহার সরকারি প্রাথমিক বিদ্যালয়,বাঁশনাহার গুচ্ছ গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। অফিস সূত্রে জানাযায় ৩টি ওয়াশব্লক নির্মানে মোট বরাদ্দ ৪২লক্ষ টাকা। বিদ্যালয়গুলোতে গিয়ে দেখা যায়, ঠিকাদার আংশিক কাজ করে লাপাত্তা হয়ে গেছে। দূভোগে পড়েছে শিক্ষার্থীসহ শিক্ষকরা।
এব্যাপারে বাঁশনাহার গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেন বলেন, সাংবাদিক ভাই কার কথা কে শোনে শিক্ষা অফিস ও জনস্বাস্থ্য প্রকৌশল অফিসে ধর্না দিয়েও কাজ হচ্ছেনা। ঠিকাদার কে তাও জানিনা।
এ বিষয়ে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারি প্রকোশলী রোকনুজ্জামান, ওয়াশব্লকের তথ্য দিতে গড়িমসি করেন বলেন, আমি সদ্য ৩মাস আগে যোগদান করেছি। এ টেন্ডারের তেমন কোন তথ্য আমার কাছে নেই, আমি সপ্তাহে ২দিন এখানে অফিস করি। এটা জেলা নির্বাহি প্রকৌশলীর কাছে আছে।
এব্যাপরে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, আমি ঠিকাদারকে খুজে পাচ্ছিনা, আর জনস্বাস্থ্য প্রকৌশলীকে বলেও কাজ হচ্ছেনা। যা আমি মাসিক সমন্বয় সভায় একাধিকবার বলেছি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে ধানক্ষেতে পড়ে ছিল যুবকের দুর্গন্ধময় মরদেহ

পঞ্চগড়ে স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

বীরগঞ্জে কল্যাণী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে অপসরণের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ 

ঠাকুরগাঁওয়ে পুলিশ নারী কল্যাণ সমিতির কম্বল বিতরণ

পীরগঞ্জে ১৫ বছর পর পৌর পাঠাগার চালুর উদ্যোগ

প্রত্যয় স্ক্রিম প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে হাবিপ্রবিতে দ্বিতীয় দিনের কর্মবিরতি

রাণীশংকৈলে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

হরিপুরে অবৈধভাবে সরকারি বালু বিক্রির দায়ে দুইজনের জেল

কীটনাশক ছাড়াই কুমড়া চাষে সফলতা আত্রাই নদীর চরে কুমড়া বাড়ী !

রানীশংকৈলের নেকমরদ চৌরাস্তায় নিত্যদিনের যানজটে জনদুর্ভোগ চরমে