Monday , 1 December 2025 | [bangla_date]

চিরিরবন্দর উপজেলায় আরডিআরএস বাংলাদেশের শাখা উদ্বোধন

চিরিরবন্দর উপজেলায় আরডিআরএস বাংলাদেশের শাখা উদ্বোধন

সোমবার চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর ভ‚মি অফিস সংলগ্ন মাঝাপাড়া এলাকায় ২৯৪তম শাখার উদ্বোধন করেন প্রধান অতিথি আরডিআরএস বাংলাদেশ রংপুর-পশ্চিম ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার মোঃ মোস্তাফিজুর রহমান।
উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ মনিরুল ইসলাম, সিনিয়র হিসাব কর্মকর্তা আরিফুর রহমান, এলাকার ব্যবস্থাপক ইয়াসিন আলী ও শাখা ব্যবস্থাপক আব্দুল আজিজ। প্রধান অতিথি মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়নে আরডিআরএস বাংলাদেশ যথেষ্ঠ অবদান রাখছে। নতুন শাখা উদ্বোধনের মাধ্যমে চিরিরবন্দর উপজেলার উন্নয়নে সক্রিয় ভ‚মিকা রাখতে বলে আমার বিশ্বাস। এসময় স্থানীয় গন্যমান্য ব্যক্তি, বিভিন্ন পেশাজীবী, সুবিধাভোগী সদস্যবৃন্দ, গ্রাহক ও কমিউনিটির প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ৫৪ বছরের পথযাত্রায় বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ দারিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নমূলক সেবা প্রদান, দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন সহ ক্ষুদ্র ঋণ কার্যক্রমের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, কৃষি ও পশু পালন এবং স্বাস্থ্যখাতে সহায়তার পাশাপাশি আয় বৃদ্ধিমূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে চুলার আগুনে ৫টি ঘর পুড়ে ছাই

ঠাকুরগাঁওয়ে ইএসডিও’র ব্যতিক্রমী উদ্যোগ করোনায় ইমাম-মুয়াজ্জিনদের অর্থিক সহায়তা প্রদান

রাণীশংকৈলে আবারও যুগল কষ্টি পাথরের মূর্তি উদ্ধার আনোয়ার হোসেন আকাশ: রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি:-

দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের (জেইউডি) দ্বি-বার্ষিক সাধারণ সভায় বক্তারা ঐক্য যদি ঠিক থাকে, তবে আমাদের লক্ষ্যে পৌছাতে সময় লাগবেনা

প্রভাব খাটিয়ে সেনা কর্মকর্তার শয়ন ঘরের দেয়াল ঘেষে প্রাচীর নির্মাণ করে জানালা বন্ধ করে দিলেন এডিসি

ঠাকুরগাঁওয়ে পুলিশ-ম্যাজিষ্ট্রেসী কনফারেন্স

হরিপুর উপজেলা ছাত্রলীগের কমিটি সাদেকুল সভাপতি শামীম সম্পাদক

রানীশংকৈলে বেগম রোকেয়া দিবসে নারী জয়িতাদের ক্রেস্ট প্রদান

রাণীশংকৈলে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ

বীরগঞ্জে সামাজিক নিরীক্ষা প্রতিবেদন উপস্থাপন