Friday , 5 December 2025 | [bangla_date]

ডিলারশিপ রক্ষায় চেয়ারম্যানের পদত্যাগ,সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড়

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ৬নং কাশিপুর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান আতিকুর রহমান বকুল জনপ্রতিনিধির পদ ছাড়লেন—কিন্তু কারণটি যেন সিনেমার গল্পকেও হার মানিয়েছে। দীর্ঘ ২০ বছরের পুরোনো বিএডিসির সার ডিলারশিপ বাঁচাতে তিনি স্বেচ্ছায় চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। তার পদত্যাগের খবরটি ৫ ডিসেম্বর শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনা। গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) তিনি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খাতিজা বেগম বরাবরে পদত্যাগপত্র জমা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ইউএনও নিজেই।
কী কারণে এমন সিদ্ধান্ত নিলেন জানতে চাইলে মুঠোফোনে
চেয়ারম্যান বকুল জানান, সম্প্রতি ২৫ নভেম্বর ২০২৫ তারিখে সরকারের একটি প্রজ্ঞাপনে বলা হয়,বিএডিসি ও বিসিআইসির রাসায়নিক সার ডিলাররা জনপ্রতিনিধির পদে থাকতে পারবেন না। জনপ্রতিনিধি থাকলে ডিলারশিপ বাতিল হবে।
এ নিয়ম কার্যকর হবে আগামী ৭ ডিসেম্বর থেকে।
তিনি আরো বলেন,২০ বছর ধরে যে ব্যবসা করে আসছি, সেটা হারাতে চাইনা। তাই স্বেচ্ছায় চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আমার চেয়ারম্যানের মেয়াদ বাকি ছিল আর এক বছর।
এ বিষয়ে ইউএনও খাতিজা বেগম বলেন, চেয়ারম্যান স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। আমি আবেদনটি জেলায় ডিডিএলজি বরাবর পাঠিয়ে দিয়েছি। যেন ইউনিয়নের জনগণ সেবা থেকে বঞ্চিত না হয়, সেজন্য প্যানেল চেয়ারম্যান দায়িত্ব পালন করবে।
জানা গেছে, ২০২১ সালের ১১ নভেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে ৯,৩০০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন আতিকুর রহমান বকুল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি নেতা হামিদুর রহমান পান ৭,২০০ ভোট।
২০২২ সালের ১ জানুয়ারি থেকে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন তিনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁও -৩ আসনের এমপি জাহিদুর রহমান করোনা ভাইরাসে আক্রান্ত

ঠাকুরগাঁওয়ে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রাজনৈতিক ফেলোবৃন্দের সংবাদ সম্মেলন

ঘরে বসেই নারীরা হয়ে উঠছে উদ্যোক্তা ৩ জন উদ্যোক্তাকে সম্মাননা

রাণীশংকৈলে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতে চার মাদক কারবারির কারাদণ্ড

পঞ্চগড়ে শিশু সংগীত ও নৃত্য প্রশিক্ষণ শুরু

ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশু শ্রম নিরসনে শিশু শ্রমিক পরিবারের আয় বৃদ্ধিমূলক কার্যক্রম বাস্তবায়নে বিনামূল্যে বকনা বাছুর বিতরণ

রাণীশংকৈলে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা মুজিব গোল্ডকাপ ফুটবল টুনামেন্টের পুরুস্কার বিতরণ

দিনাজপুরে বার্ষিক হাজী সম্মেলন অনুষ্ঠিত

বীরগঞ্জে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন ও ব্লাক আউট কর্মসূচি পালন