Saturday , 27 December 2025 | [bangla_date]

দিনাজপুরের বিরল সীমান্তে অবৈধভাবে পারাপারের সময় ৭জনকে আটক করেছে বিজিবি

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বিরল সীমান্তে আজ শনিবার ভোরে অবৈধভাবে ভারত-বাংলাদেশ সীমান্ত পারাপারের সময় ৭জন বাংলাদেশী নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র ৪২ ব্যাটালিয়নের কিশোরীগঞ্জ বিওপির সদস্যরা।

বিজিবির ৪২ ব্যাটালিয়নের মিডিয়াসেল প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,

আজ শনিবার ভোর সাড়ে ৪টার দিকে বিরলের কিশোরীগঞ্জ বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার (সীমান্ত পিলার ৩৩১/৩-এস) বাংলাদেশের ৪শত গজ অভ্যন্তরে খেপড়া নামক স্হানে ৭ জন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে। তাদেরকে অবৈধভাবে ঠেলে দেওয়া হয়েছে।

আটক ৭জন হলো, ঠাকুরগাঁও জেলার হরিপুরের জামুন মশালডাঙ্গির সাইফুদ্দিনের ছেলে আলম (২৫), একই এলাকার লিয়াকত আলীর ছেলে হাবিবুর রহমান (১৮), পাঁচঘড়িয়া পিপলডাঙ্গির মোস্তফার ছেলে মুনির আলী (২৪), আতাউর রহমানের ছেলে মকলেস (২১), ভেটনা গ্রামের রফিজ উদ্দিনের ছেলে ওয়াসিম (২০), বনগাঁও গ্রামের নুর ইসলামের ছেলে নুর আলী (২০) এবং কলেজপাড়ার নুরুল ইসলামের ছেলে জুবায়ের হোসেন

আটককৃতদের নাগরিকক্ত যাচাই শেষে বিরল থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবি’র ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান,আটককৃতরা কাজের সন্ধানে ৭ মাস আগে দালালের মাধ্যম অবৈধভাবে ভারতে গিয়েছিল।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

ঠাকুরগাঁও জেলা পরিষদের বাজেট ঘোষনা

স্বাধীনতা যুদ্ধে নিহত ৮ জন এবং জীবিত ২জনকে মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে দিনাজপুরে সংবাদ সম্মেলন

রাণীশংকৈলে মোয়াজ্জেম ও আজাদের ইন্তেকাল

রাণীশংকৈলে মোয়াজ্জেম ও আজাদের ইন্তেকাল

রেলপথ মন্ত্রীর দাবি পঞ্চগড়ে কাদিয়ানী স¤প্রদায়ের ওপর হামলা পরিকল্পিত ৬ মামলায় আসামী ৮২০০ \ গ্রেফতার ৮৫

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার উদ্যোগে গাছের চারা বিতরণকালে জেলা প্রশাসক

বোচাগঞ্জে দিনব্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

চিরিরবন্দরে বাঁশঝাড় থেকে আদিবাসী নৈশ প্রহরীর মরদেহ উদ্ধার

ফুলকপি চাষ করে ভাগ্যের চাকা ঘুরিয়েছে মামুন ও মিলন

দিনাজপুরে শহীদ স্মৃতি হকি টুর্নামেন্টের উদ্বোধন