Sunday , 14 December 2025 | [bangla_date]

দিনাজপুরে উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের উদ্যোগে আদিবাসীদের অধিকার ও আগামী পথ নির্দেশ শীর্ষক আলোচনা ও ‘মাদল’ গ্রন্থের মোড়ক উন্মোচন

শনিবার রাতে নানা আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের উদ্যোগে দিনব্যাপী ‘আদিবাসীদের ভ‚মি অধিকার ও নিরাপত্তা সংকটঃ বর্তমান ও আগামী’র পথ নির্দেশ” শীর্ষক আলোচনা সভা এবং সাঁওতাল বিদ্রোহ ও বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষ্যে প্রকাশিত “মাদল” গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।
বিশিষ্ট আদিবাসী নেতা হিংগু মুরমু’র সভাপতিত্বে এবং মাদক গ্রন্থের সম্পাদক ও উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম এর সাধারন সম্পাদক এ্যাডভোকেট প্রভাত টুডু স্বাগত বক্তব্য রাখেন এবং সঞ্চালকের দায়িত্ব পালন করেন। সম্মানীত অতিথি হিসেবে আলোচনা করেন গ্রাম বিকাশ কেন্দ্রের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন, দিনাজপুর ধর্মপ্রদেশের বিশপ সেবেস্তিয়ান টুডু, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান দিনাজপুরের পরিচালক মানিক সরেন, এ্যাড রিচার্ড মুর্মু, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু ও সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল, জি.এস (বি.এন.ই.এল.সি) কারিতাস বাংলাদেশ আঞ্চলিক কার্যালয় দিনাজপুর এর সিনিয়র সহ-সভাপতি উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম বাদন মুরমু, সাংবাদিক কবি, গবেষক ও দিনাজপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আজহারুল আজাদ জুয়েল। বক্তারা বলেন, আদিবাসী জনগোষ্ঠী’র সাংবিধান স্বীকৃতি ভ‚মি রক্ষায় কার্যকরী আইন প্রয়োগ, নিরাপত্তা জোরদার এবং স্থানীয় প্রশাসনের সমন্বিত ভ‚মিকা এখন সময়ের দাবী। বক্তারা আরও বলেন, নওগাঁ জেলার আলফ্রেড সরেন, দিনাজপুর নবাবগঞ্জের ডুডু সরেন ও তার পিতা সহ গাইবান্ধা জেলার বাগদা ফার্মের তিন সাঁওতাল হত্যাকান্ডের দীর্ঘ সময় পার হলেও রাষ্ট্র হত্যাকারীদের শাস্তির আওতায় আনতে পারেনি। আমরা এদের বিচারের জোর দাবী জানাচ্ছি। সেই সাথে ভ‚মি অধিকার পুনরুদ্ধার ও সুরক্ষা নিশ্চিত করার মাধ্যমে মানবাধিকার রক্ষায় জাতীয় সচেতনতা গড়ে তুলতে হবে। প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু বলেন, উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের চতুর্থ সংখ্যা ‘মাদল’ গ্রন্থটি শুধু আদিবাসীদের একটি গ্রন্থ নয়, আদিবাসীদের জীবন-যাত্রার মান ও অধিকার সংরক্ষণের একটি দলিল। যা আগামী প্রজন্ম সন্তনদের আদিবাসীদের অধিকার সম্পর্কে ভ‚মিকা রাখবে। সভা শেষে উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের দিনাজপুর জেলা শাখার সভাপতি লুকাস সরেন ও সাধারন সম্পাদক হারুন এক্কাসহ ৫১সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন হয়।

সর্বশেষ

বিরলে তরুন কৃষি উদ্যোক্তারা সম্বলিত উদ্যোগে স্ট্রবেরি চাষ করে আট লাখ টাকা লাভের আশা
দিনাজপুরে জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়াকে সংবর্ধনা দিলো চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও জিয়া হার্ট ফাউন্ডেশনের দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ নব নির্বাচিত দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপকে সংবর্ধনা  প্রদান করা হয়েছে।
দিনাজপুরে জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়াকে সংবর্ধনা দিলো চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও জিয়া হার্ট ফাউন্ডেশনের দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ নব নির্বাচিত দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
নবাবগঞ্জে ৫৪৯ নারী পেলেন ফ্যামিলি কার্ড
দিনাজপুরে সারা বাংলা-৮৮ এর প্রসংশনীয় উদ্যোগ দরিদ্র অসহায় মানুষের মাঝে ১০দিনের বাজার ও নগদ অর্থসহ ইফতার মাহফিল অনুষ্ঠিত

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পবিত্র আশুরা ২০ আগস্ট

পীরগঞ্জ প্রেসক্লাবের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে গুণীজন সম্মাননা

পীরগঞ্জ প্রেসক্লাবের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে গুণীজন সম্মাননা

বজ্রপাত রোধে বোচাগঞ্জে তালবীজ বপন কার্যক্রম শুরু শুভসংঘের

বীরগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট (বালক) অনূর্ধ্ব-১৭ এর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।

মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে ব্রাহ্মণ সমাজকে কাজ করতে হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

লায়ন্স ক্লাব’র অক্টোবর সেবাপক্ষে গভর্ণর কল- “মানবতাই আমাদের অনুপ্রেরণা” সেমিনার

হরিপুরে আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল

বীরগঞ্জে সবুজের সমারোহে, উঁকি দিচ্ছে কৃষকের সোনালী স্বপ্ন

দিনাজপুর সদর উপজেলা অটো রিক্সা ও ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত কমিটির সদস্যদের অভিষেক

ঠাকুরগাঁওয়ে ২ হাজার ৫শত মুরগির বাচ্চা আগুনে পুড়ে মারা গেছে