Sunday , 21 December 2025 | [bangla_date]

দিনাজপুরে বিশ্ব মেডিটেশন উদ্যাপন ‘মন ভালো তো সব ভালো’

প্রচন্ড কুয়াশা ও শীত উপেক্ষা করে গত ২১ ডিসেম্বর রবিবার সকাল ৭ থেকে ৮ দিনাজপুরে বিশ্ব মেডিটেশন দিবস পালিত হয়েছে। সারা দেশের মত কোয়ান্টাম ফাউন্ডেশন দিনাজপুর শাখার উদ্যোগে দিনাজপুর গোর এ শহীদ ঈদগাহ মাঠে (বড়মাঠে) বিভিন্ন বয়সী ও পেশার শতাধিক মানুষ বিশেষ মেডিটেশনসহ নানা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
বিশ্ব মেডিটেশন দিবস উপলক্ষ্যে ‘মন ভালো তো সব ভালো’ এই প্রতিপাদ্যের ‘মন ভালো তো সব ভালো’ এই বিষয়ের উপরে বিশেষ মেডিটেশন অনুষ্ঠিত হয়। সারা দেশে অডিও কন্ঠে কোয়ান্টাম মেথড মেডিটেশন এর পথিকৃত শ্রদ্ধেয় গুরুজী শহীদ আল বোখারী মহাজাতক মেডিটেশন পরিচালনা করেন ।
বিশ^ মেডিটেশন দিবস উপলক্ষে কোয়ান্টাম ফাউন্ডেশন দিনাজপুর শাখার সদস্যরা ভোর ৬টা থেকে গোর এ শহীদ ঈদগাহ ময়দানে (বড়মাঠে) সমবেত হতে শুরু করেন। ঠিক সকাল ৭টায় সারা দেশের কোয়ান্টাম ফাউন্ডেশনের সকল সদস্য, শুভানুধ্যায়ী ও তাঁদের পরিবারের সদস্যরা একযোগে দিবসের কর্মসূচিতে অংশগ্রহণ করেন। কর্মসূচির শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কোয়ান্টাম ফাউন্ডেশন দিনাজপুর শাখার আর্ডেন্টিয়ার আয়শা আকতার প্রভাষক বিকেএসপি দিনাজপুর এবং কোয়ান্টাম ফাউন্ডেশনের চেয়ারম্যান শ্রদ্ধেয়া মা‘জী নাহার আল বোখারী মহোদয় তাঁর অডিও বক্তব্যের মাধ্যমে সারা দেশে দিবসটির কর্মসূচিতে অংশ নেয়া সকল সদস্যদের শুভেচ্ছা জানান। শ্রদ্ধেয়া মা‘জীর শুভেচ্ছা জ্ঞাপনের পর কোয়ান্টাম ফাউন্ডেশন দিনাজপুর শাখার আর্ডেন্টিয়ার ও প্রোগ্রাম ্সঞ্চালনাক সৈয়দ আলআমিন উপস্থিত সদস্যদের সমবেত কন্ঠে দিবসটির প্রত্যয়ন বাক্য ১.”ভাল ভাবব, ভাল বলল, ভাল করব, ভাল থাকব এবং ২.ভালো মানুষ ভালো দেশ স্বর্গভ’মি বাংলাদেশ পাঠ করেন।
সকাল ৭টা ১৫ মিনিটে শ্রদ্ধেয় গুরুজী শহীদ আল বোখারী মহাজাতকের পরিচালনায় সারা দেশের মত দিনাজপুরে সদস্যরা একযোগে মেডিটেশনে অংশগ্রহণ করেন।
কোয়ান্টাম ফাউন্ডেশন দিনাজপুর শাখা বিশ্ব মেডিটেশন দিবস উপলক্ষ্যে সকলকে ভাল ভাবা ও নিয়মিত মেঢিটেশন করার আহব্বান জানান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

চিরিরবন্দরে ধানের শীষের নির্বাচনী প্রচারণা শুরু

জরুরী সংস্কার প্রয়োজন ঠাকুরগাঁওয়ের চৌধুরীপাড়া জামে মসজিদে ফাটল : দুর্ঘটনার আশংকা

বীরগঞ্জে সাতোর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন রাজা গ্রেফতার

বোদায় নৌকাডুবিতে প্রাণহানির ঘটনায় মামলায় আটক ২ জন

আটক পাঁচ জুয়াড়ুকে ১০দিন করে কা-রাদ-ন্ড

ঠাকুরগাঁওয়ে ডিজিটাল নিরাপত্তা আইন শীর্ষক গোলটেবিল বৈঠক

ডিআইএসটি’র উদ্যোগে প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে অতিরিক্ত সচিব

বীরগঞ্জে শিক্ষক সমিতির আয়োজনে  এমপি মনজুরুল ইসলামকে সংবর্ধনা

বীরগঞ্জে শিক্ষক সমিতির আয়োজনে এমপি মনজুরুল ইসলামকে সংবর্ধনা

শেখ হাসিনার কারাবন্দী দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে মিলাদ ও দোয়া মাহফিল

দূর্বৃত্তরা স্বপ্ন ভাঙলো কৃষক হরিলালের