Tuesday , 16 December 2025 | [bangla_date]

পঞ্চগড়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার ৫৫তম মহান বিজয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কালেক্টর ভবন চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। এরপর জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামানের নেতৃত্বে মুক্তিযোদ্ধা চত্বরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পর্যায়ক্রমে পুলিশ সুপার মো. রবিউল ইসলামের নেতৃত্বে জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, পঞ্চগড় প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলো পুষ্পস্তবক অর্পণ করে। এ সময় শহিদ বীর মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফিরাত, বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সকাল নয়টায় জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ১১টায় বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়। এ ছাড়া সরকারি অডিটোরিয়াম চত্বরে তিন দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান। বিকেলে শিশুদের জন্য মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সন্ধ্যায় পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে মহাসড়কে সেনাবাহিনী ও ট্রাফিক পুলিশের যৌথ চেকপোস্ট

এনসিসি ব্যাংকের উদ্যোগে এনসিসি নিসর্গ-বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন করেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর

রধানমন্ত্রী শেখ হাসিনা মাদ্রাসা শিক্ষাকে এগিয়ে নিতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বোচাগঞ্জের পুলহাট বারোয়ারী দুর্গাপূজা মন্ডপেকুমারীপূজা

ঘোড়াঘাটে টাইফয়েড জ্বর প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন বিষয়ক সভা

পাওনা অর্থ ক্ষতিপূরণসহ পাওয়ার দাবিতে পঞ্চগড় চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তাদের মানববন্ধন

দিনাজপুরে লায়ন্স ক্লাবের বিনামূল্যে ডায়াবেটিস স্বাস্থ্যক্যাম্প সম্পন্ন

হাবিপ্রবিতে প্রথমবারের মতো ন্যাশনাল আইইইই (ওঊঊঊ) সামার সিম্পোজিয়াম অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে পলিটেকনিক ইন্সটিটিউট নানা সমস্যায় জর্জরিত !

পঞ্চগড়ের দেবীগঞ্জে সেনাবাহিনীর পূর্ণাঙ্গ নির্বাচনকালীন নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত