Saturday , 27 December 2025 | [bangla_date]

পঞ্চগড়ে শীত আনন্দ উৎসবে সাড়ে সাত হাজার শিশু শিক্ষার্থীকে বিশেষ উপহার ‘শিশুস্বর্গের’

পঞ্চগড় প্রতিনিধি
উত্তরের শীতপ্রধান জেলা পঞ্চগড়ের জেলার ৭৩টি শিক্ষা প্রতিষ্ঠানের সাড়ে সাত হাজার শিশু শিক্ষার্থীদের নিয়ে শীত আনন্দ উৎসব করছে ‘শিশুস্বর্গ ফাউন্ডেশন’ নামের একটি স্বেচ্ছাসেবি প্রতিষ্ঠান। উৎসবের অংশ হিসেবে এসব শিশু শিক্ষার্থীর হাতে তুলে দেয়া হচ্ছে শীতের হুডি ও স্কুল ব্যাগসহ বিভিন্ন শিক্ষা উপকরণ। দেয়া হয় দুপুরের খাবারও। এভারেস্ট ফার্মাসিউটিক্যালস’র সহযোগিতায় ওই শীত আনন্দ উৎসব উদযাপন করছে সংগঠনটি।
গতকাল শনিবার দুপুরে পঞ্চগড় চিনিকল মাঠে আয়োজন করা হয় শীত আনন্দ উৎসবের। এটি ছিল এ বছরের শীত আনন্দ উৎসবের তৃতীয় ইভেন্ট। এর আগে দু’টি ইভেন্ট অনুষ্ঠিত হয় এবং পরে আরও দু’টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার শইমী ইমতিয়াজ। পঞ্চগড় চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো.আতিকুজ্জামানের সভাপতিত্বে শীত আনন্দ উৎসবে বিশেষ অতিথি ছিলেন পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম, ফুলতলা প্রি-ক্যাডেট স্কুল এন্ড কলেজের পরিচালক মোজাম্মেল হক প্রধান এবং শিশুস্বর্গ ফাউন্ডেশনের মেন্টর এ্যাডভোকেট আহসান হাবীব সরকার ও এ্যাডভোকেট মনসুর আলী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শিশুস্বর্গের প্রতিষ্ঠাতা কবীর আহমেদ আকন্দ।
অনুষ্ঠানে ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের এক হাজার ২৮০ জন শিশু শিক্ষার্থীর প্রতিজনের হাতে শীতের হুডি, স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ তুলে দেন অতিথিরা। এর আগে জেলার বোদা উপজেলার তেপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ে প্রথম ইভেন্টে ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের এক হাজার ৭২৪ জন এবং দ্বিতীয় ইভেন্টে পঞ্চগড় উচ্চ বিদ্যালয়ে ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের এক হাজার ৮৬০ জন শিশুকে শীতের উপহার সামগ্রী তুলে দেয়া হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে Evaly’র পরিচালক রাসেল ও তার স্ত্রীর নাসরীন’র নামে প্রতারণা’র মামলা দায়ের

বোচাগঞ্জে অনুর্ধ্ব-১৭ ফুটবল প্রশিক্ষন ক্যাম্প এর শুভ উদ্বোধন

হাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে কৃষি, সিএসই অনুষদ এবং সাংবাদিক সমিতি ও বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের মত বিনিময়

বীরগঞ্জে গোলাপগঞ্জ প্রিমিয়ামলীগের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

জেলা এডভোকেসী সভায় দিনাজপুর সিভিল সার্জন উন্নত নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত লাভ করতে হলে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে

হরিপুরে বিভিন্ন পূঁজা মণ্ডপ পরিদর্শন করলেন উপজেলা চেয়ারম্যান জিয়াউল হাসান মুকুল

বীরগঞ্জে আধুনিক গণ-সৌচাগার নির্মাণের উদ্বোধন

বীরগঞ্জ দামাইক্ষেত্র গ্রামে গণহত্যা দিবস পালিত

মুক্তিযুদ্ধ এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনে আদিবাসীরা অগ্রণী ভূমিকা পালন করেছেন-এমপি গোপাল

দিনাজপুরের চিরিরবন্দর আমেনা বাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ এর নবম শ্রেণীর শিক্ষার্থী ইস্তিকার আহমেদ এর সংবাদ সম্মেলন। আমাকে অন্যায় ভাবে বহিস্কার করা হয়েছে। আমি এর বিচার চাই