Tuesday , 9 December 2025 | [bangla_date]

পীরগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’ এ প্রতিপাদ্য নিয়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজনে জাতীয় সঙ্গীতের তালে তালে জাতীয় ও দুদক পতাকা উত্তোলন, ফেস্টুন উড়ানো, র‌্যালি, দুর্নীতি বিরোধী মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার তাছবীর হোসেন ও দুদক পতাকা উত্তোলন করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোকাদ্দেস হায়াত মিলন। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোকাদ্দেস হায়াত মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার তাছবীর হোসেন, পীরগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল হাকিম, প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন বাবুল, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ফজলুল হক, সহ সভাপতি মফাকখারুল ইসলাম, সদস্য মিজানুর রহমান, মিরাজুল ইসলাম, লায়লা পারভীন, আমজাদ হোসেন লিটন প্রমূূূখ। এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালি বের হয়ে শহরের বিভন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের মূল ফটকের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সহকারি কমিশনার (ভূমি) এনএম ইসফাকুল কবীর, কৃষি অফিসার নাজমুল হোসেনসহ সরকারি কর্মকর্তা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, বিএনসিসি, গার্লস গাইড এবং স্কাউটস সদস্যসহ সাধারণ মানুষ অংশ নেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কাহারোলে গাছের চারা রোপন কর্মসূচীর উদ্বোধন করেন – জেলা প্রশাসক

দক্ষিণ পলাশবাড়ী (বালাডাঙ্গী) ঈদগাঁ কমিটির প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত

কোল্ড স্টোরেজ আলুর বস্তার ভাড়া দ্বিগুন করার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ, মানববন্ধন,স্মারকলিপি প্রদান

রোববার সারাদেশে বজ্রপাতে নিহত হয়েছে ২৮ জন

রোববার সারাদেশে বজ্রপাতে নিহত হয়েছে ২৮ জন

শোক বিজ্ঞপ্তি সৌদিতে ১৩ বাংলাদেশীর মৃত্যুতে সেভ দ্য রোডের শোক

ঠাকুরগাঁওয়ে রাজনৈতিক দলের নেতাদের নিয়ে সম্প্রীতি বিষয়ে কর্মশালা

পঞ্চগড়ে শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী শিল্প ও সাহিত্য চর্চার মাধ্যমে সত্য ও সুন্দর প্রতিষ্ঠা লড়াই চলছে

দিনাজপুর শিক্ষাবোর্ডের এইচএসসির ফলাফলে পাসের হার-৭৬.৫৬, ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে গতবারের চেয়ে দ্বিগুন জিপিএ ৫ পেয়েছে

বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়ন পরিষদে জন্ম মৃত্যু নিবন্ধন ক্যাস্পেইন ২০২২ পালিত

পঞ্চগড় জেলায় আশ্রয়ণের বাসিন্দা ৪৮৫০ পরিবারে চলছে কর্মসংস্থানসহ দক্ষতা উন্নয়নের কার্যক্রম