Saturday , 27 December 2025 | [bangla_date]

প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলায় মুখরিত জিএম পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এসএসসি ১৯৯৫ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠান। প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলায় মুখরিত হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ।
শুক্রবার (২৬ ডিসেম্বর) জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ে এসএসসি ১৯৯৫ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। এতে উপজেলার অপর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ১৯৯৫ ব্যাচের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন, যা অনুষ্ঠানের আনন্দ আরও একধাপ বাড়িয়ে দেয়।
দীর্ঘ ৩০ বছর পর প্রিয় শিক্ষাঙ্গনে একত্রিত হয়ে স্মৃতিচারণ, কুশল বিনিময় ও আনন্দ উৎসবে মেতে ওঠেন ৯৫ ব্যাচের সদস্যরা। পুরোনো বিদ্যালয়ে ফিরে সবাই যেন হারিয়ে যাওয়া কৈশোরের স্মৃতি নতুন করে ফিরে পান এবং পুরোনো বন্ধুত্বে আবারও প্রাণ ফিরে আসে।
পুনর্মিলনী অনুষ্ঠানে ৯৫ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের পাশাপাশি বিদ্যালয়ের সাবেক শিক্ষকবৃন্দও উপস্থিত ছিলেন। এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বিদ্যালয়ের শিক্ষা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ গঠনে শিক্ষকদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
অনুষ্ঠানে স্মৃতিচারণমূলক বক্তব্য, শিক্ষকদের সম্মাননা প্রদান ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
৯৫ ব্যাচের আহŸায়ক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে এবং ৯৫ বন্ধু ড্যানিয়েল হাফিজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বীরেন্দ্র নাথ সরকার।
বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের সাবেক শিক্ষক মকলেছার রহমান চৌধুরী, খন্দকার রিয়াসত আলী, নিতাই রায়, আব্দুল জব্বার, সৈয়দ সাইফুল ইসলাম, প্রদীপ চন্দ্র সরকার ও ভক্তি কুমার ঝাঁ প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে ‘দ্যা রয়েল লাউঞ্জ’ নামে নতুন চাইনিজ উদ্বোধন

জাতীয় নিরাপদ সড়ক দিবসে দিনাজপুর উচ্চ বিদ্যালয়ে সচেতনতা বৃদ্ধিমূলক সেমিনার

কনকনে ঠান্ডায় দিনাজপুর অঞ্চলের শ্রমজীবিরা বিপাকে

দিনাজপুরের বিরলে বাড়ী থেকে ডেকে নিয়ে এক ব্যক্তির মৃ-ত্যু নিয়ে নানা গু-ঞ্জন

জেএসকেএস এর প্রকল্প অবহিতকরণ সভায় জেলা প্রসাশক পিছিয়ে পড়া অনাগ্রসর সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে এই প্রকল্প কাজ করে যাবে

ঠাকুরগাঁও জেলা আইন শৃংখলা কমিটির সভা

পঞ্চগড়ে পরিবেশ সংরক্ষণ ক্লাব গ্রিন গার্ডিয়ানস’র অভিনব উদ্যোগে, জুলাই বিপ্লবে শহীদদের শ্রদ্ধায় বৃক্ষরোপণ

হরিপুরে লোনা নদী থেকে লাশ উদ্ধার

অভিভাবকেরা দুশ্চিন্তায় ঠাকুরগাঁওয়ে ব্যাপক হারে মাদক বৃদ্ধি – গ্রেফতার-৬

হরিপুরে দ্রুত গতিতে এগিয়ে চলছে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের কাজ