Wednesday , 17 December 2025 | [bangla_date]

বীরগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে সারাদিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠিত

বিকাশ ঘোষ, বীরগঞ্জ দিনাজপুৃর প্রতিনিধি \ দিনাজপুরের বীরগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে সারাদিনব্যাপী খেলাধুলা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বীরগঞ্জ উপজেলার কাজল তিন রাস্তা মোড়ে এ বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীরগঞ্জ উপজেলা শ্রমিক দলের আহবায়ক মো. জিয়া ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং পাল্টাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ৪নং ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম (তৌহিদ মাস্টার)।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা শ্রমিক দলের আহবায়ক মোঃ আজহারুল ইসলাম (রাজা) এবং বীরগঞ্জ উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব মোঃ খাইরুল ইসলাম।
দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন বয়সের ক্রীড়াবিদরা খেলাধুলায় অংশগ্রহণ করেন। খেলাধুলা শেষে বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশাত্মবোধক গান, নৃত্য ও বিভিন্ন পরিবেশনায় দর্শকরা মুগ্ধ হন।
বক্তারা মহান মুক্তিযুদ্ধের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং বিজয়ের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে দেশ গঠনে সকলকে কাজ করার আহবান জানান। তারা বলেন, মহান বিজয় দিবস আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক, এ দিনের তাৎপর্য নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখে।
অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শ্রমিক দলের নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আসামির গুলিতে লন্ডনে পুলিশ কর্মকর্তা নিহত

সীমান্তে হত্যা ও বিদেশী আগ্রাসন বন্ধের দাবিতে হানিফ বাংলাদেশীর লাশের মিছিল পঞ্চগড়ে

ঘোড়াঘাটে নিরাপদ রক্ত পরিসঞ্চালন ও জটিলতা বিষয়ক সেমিনার

পীরগঞ্জ রেল স্টেশন থেকে সোহেল নামে এক শিশু পাওয়া গেছে

উত্তর গোপালপুর শ্রী শ্রী দূর্গা পূজা উপলক্ষে নর নারায়ণদের মাঝে প্রসাদ বিতরণ ও বিজয়ীদের পুরষ্কার বিতরণ

আস্করপুর ইউপির বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা বিজয়ীদের পুরষ্কার বিতরণ

খানসামায় পৃথক ঘটনায় দুই নারীসহ ও ট্রাক্টর চালকের লাশ উদ্ধার

প্রার্থী উদ্যোগে পোলিং এজেন্টের ইভিএম বিষয়ে প্রশিক্ষণ

আটোয়ারীতে ট্রাক থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

কান্তজিউ মন্দিরকে পূর্ণাঙ্গ পর্যটন এলাকায় পরিণত করা হচ্ছে -মনোরঞ্জন শীল গোপাল এমপি