Sunday , 7 December 2025 | [bangla_date]

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বীরগঞ্জে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দিনাজপুরের বীরগঞ্জে এক বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।

থানা বিএনপি’র আয়োজনে শুক্রবার বিকেলে বীরগঞ্জ সরকারি কলেজে মাঠ প্রাঙ্গণে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনের আপসহীন নেতৃত্ব এবং দেশ ও জাতির প্রতি তার অসামান্য ত্যাগের ভূমিকাকে সশ্রদ্ধচিত্তে উচ্চারণ করেন।

বক্তারা আবেগাপ্লুত হয়ে উল্লেখ করেন, শত অত্যাচার-নির্যাতন সত্ত্বেও তিনি কখনও মাতৃভূমি ছেড়ে যাননি এবং বাংলাদেশী জাতীয়তাবাদ প্রশ্নে তিনি এক চুলও ছাড় দেননি, যা তাকে জনগণের কাছে এক অনন্য উচ্চতায় অধিষ্ঠিত করেছে।

অনুষ্ঠানে বিএনপি’র জেলা কমিটির উপদেষ্টা, চেম্বার অফ কমার্সের পরিচালক এবং ইটভাটা মালিক সমিতির সভাপতি সবেক ভিপি রেজওয়ানুল ইসলাম রিজু, এ্যাড. মফিজ উদ্দিন চৌধুরী বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম, বিএনপি যুগ্ন সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, যুবদলের সদস্য সচিব আলহাজ্ব তানভীর আহমেদ চৌধুরী, পৌর কমিটির আমিরুল বাহার, সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, আব্দুল জব্বার, আনিসুর রহমান, লাইসুর রহমান লিপু, শাহজাহান সিরাজ শিপন সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কারেন্ট পোকার উপদ্রবে দিশেহারা ঠাকুরগাঁওয়ের কৃষকেরা

ঠাকুরগাঁওয়ে ৫শ দুঃস্থ, প্রতিবন্ধী, অসহায়দের মাঝে কম্বল ও মাস্ক বিতরণ

পঞ্চগড়ে পাথরাজ বাঁধ সেচ প্রকল্পের পানি ব্যবস্থাপনা শীর্ষক দুইদিনের প্রশিক্ষণ কর্মসূচি

বীরগঞ্জে ফিল্মি স্টাইলে চাউল বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

হাবিপ্রবিতে ‘রিসার্চ ফান্ড অ্যান্ড প্রকিউরমেন্ট ম্যানেজমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণ

বীরগঞ্জেে দীর্ঘদিন ধরে সাব-রেজিস্ট্রার পদশূন্য, ভোগান্তিতে সেবা গ্রহীতারা

বীরগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন

সীমান্তে সৌহার্দপূর্ণ সহাবস্থান বজায় রাখতে ঐক্যমত বাংলাবান্ধায় বিজিবি-বিএসএফ সেক্টর পর্যায়ে সমন্বয় সভা

১০ দিন বন্ধ থাকবে হিলি স্থলবন্দরের কার্যক্রম

১০ দিন বন্ধ থাকবে হিলি স্থলবন্দরের কার্যক্রম

মধ্যপাড়া পাথর খনিতে জিটিসি সাথে শ্রমিকদের ফলপ্রসু আলোচনা \ শ্রমিকদের মাঝে উচ্ছাস