Wednesday , 31 December 2025 | [bangla_date]

বোদায় বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

বোদা,পঞ্চগড় প্রতিনিধি\সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর আড়াই টায় পঞ্চগড়ের বোদা উপজেলার বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। বোদা উপজেলা ও পৌর বিএনপি এই গায়েবানা জানাজা নামাজের আয়োজন করে। গায়েবানা জানাজায় উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেয়। জানাজার পূর্ব মুহুর্তে এক সংক্ষিপ্ত স্মৃতিচারণ সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা, সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, রায়হানুল আলম প্রধান রিয়েল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান আরিফ, আব্দুল্লাহ আল মারুফ অনু, বিএনপি নেতা শাহজাহান সিরাজ, আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের আহŸায়ক এলাহি কুদরত ই আমিন সাগর ও সদস্য সচিব সোহেল রানা সহ বিএনপি নেতৃবৃন্দ। বক্তারা বেগম খালেদা জিয়ার দেশের জন্য অবদান, দেশের মানুষের অধিকার আদায়ের জন্য আন্দোলন সংগ্রামে রাখা ভুমিকা সহ তার অবদানের কথা উল্লেখ করে তার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। জানাজা শেষে তার রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

স্বাধীনতা অর্জনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু মানবাধিকার রক্ষা করেছে ——রাণীশংকৈলে মেয়র মোস্তাফিজুর রহমান

রাণীশংকৈলে ট্রাই সাইকেল ও হুইল চেয়ার বিতরণ

সমাবেশের নামে বিএনপি জনগনের উপর আঘাত করলে আওয়ামী লীগ বসে আঙ্গুল চুষবে না -মনোরঞ্জন শীল গোপাল এমপি

সরকারের সকল সেবা সহজে মানুষের দোড়গোড়ায় পৌছে দিতে নানা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে -অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব

দিনাজপুরের ফুলবাড়ীতে ২৯ বিজিবির অভিযানে মাদক ও চোরাচালান মালামাল আটক

দিনাজপুরে কোচিং সেন্টারকে জরিমানা

সাফল্যের ধারা অব্যাহত রাখার প্রত্যয়ে একযুগ পর নতুন রূপে বিডি২৪লাইভ

সূর্য্য পূজায় (ছটপূজা) হিন্দু ধর্মালম্বী নারী ও পুরুষের মিলন মেলা

ঠাকুরগাঁও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা

বীরগঞ্জে আদিবাসী মিলন মেলা অনুষ্ঠিত