Sunday , 7 December 2025 | [bangla_date]

রাণীশংকৈলে যুবলীগ নেতা’র সাংবাদিককে হুমকি, থানায় জিডি

রাণীশংকৈল (ঠাকুরগাঁও‌‌) প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল জনকণ্ঠ প্রতিনিধি আব্দুল্লাহ আল নোমানকে ফেসবুকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও হত্যার হুমকি দেওয়ার ঘটনায় রবিবার (৭ ডিসেম্বর) রাণীশংকৈল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নং ৩৩৪, ট্র্যাকিং নং KOOE9A।
নোমান জিডিতে উল্লেখ করেন, গত ৬ ডিসেম্বর বিকালে উপজেলার রাতোর ইউনিয়নের শখের টাউন এমএবি ইটভাটায় যান। সেখানে ইটভাটার পাশে গাছপালা কেটে কাঠের স্তুপ করে রেখেছে ভাটা মালিক । তিনি ভিডিও ধারণ করে নিজের ফেসবুক আইডি Abdullah Al Numan–এ প্রকাশ করেন।
এ ঘটনার পর ওইদিন রাত ১০টা ৩০ মিনিটের দিকে ইউনিয়ন যুবলীগ নেতা শেখ ফরিদ তার ফেসবুক আইডি MD Sheikh Farid থেকে নোমানকে উদ্দেশ্য করে বিভিন্ন অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং পুরিয়ে হত্যার হুমকি দেন। এঘটনায় সাংবাদিকের পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং যেকোনো সময় তার ক্ষতি হতে পারে। বিষয়টি ভবিষ্যতের জন্য থানায় সাধারণ ডায়েরি হিসেবে নথিভুক্ত করা হয়েছে। এব্যাপারে যুবলীগ নেতা শেখ ফরিদের মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়।
বিষয়টি পর্যালোচনা করে থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আজ ভাষা সৈনিক মরহুম প্রফেসর শাহ্ আব্দুল হাই এর মৃত্যুবার্ষিকী

৫ আগস্টের আগে খুলছে না কারখানা

বাম মোর্চার যৌথ উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল

ঠাকুরগাঁওয়ে প্রতিবেশি শিশু ধর্ষণের ঘটনায় যুবক আটক

ঠাকুরগাঁওয়ে আসামী গ্রেফতারের দাবিতে- সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচন বর্জন করলো আলমগীর-মুরাদ-সুদাম প্যানেল

আটোয়ারীতে এনজিও টিএমএসএস এর কিস্তির চাপে ঋণ গ্রহীতার বিষপান

ইতিহাস গড়ে বাংলাদেশের সিরিজ জয়

দিনাজপুর মহিলা পরিষদের উদ্যোগে নারী ও কন্যার প্রতি সাইবার সহিংসতা বিষয়ে তরুনীদের সাথে মতবিনিময় সভা

মাছরাঙ্গা টেলিভিশনের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী