Sunday , 14 December 2025 | [bangla_date]

শহীদ বুদ্ধিজীবী দিবসে বোদায় জামায়াতের আলোচনা ও দোয়া

আব্দুর রহমান, বোদা, পঞ্চগড়: শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বোদা উপজেলার আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৪ ডিসেম্বর সকালে জামায়াতের উপজেলা কার্যালয়ে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের জেলা আমীর মাওলানা মোঃ ইকবাল হোসাইন।
তিনি তার বক্তব্যে ১৯৭১ সালে দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের নির্মম হত্যাকাণ্ডের স্মৃতিকে স্মরণ করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পঞ্চগড় ২ আসনের জামায়াত মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মোঃ সফিউল আলম (সফিউল্লাহ সুফি), বোদা উপজেলা আমীর মাওলানা মোঃ জাহিদুর রহমান, উপজেলা সেক্রেটারি মাওলানা তসলিম উদ্দীন সহ স্থানীয় নেতাকর্মীবৃন্দ। জাতির সূর্যসন্তান শহীদ বুদ্ধিজীবীদের আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে আসলাম (৪৫) নামে এক জনের মৃত্যু !

কিডনি বিকল হওয়ায় পত্রিকা হকার ইদ্রিস আলীকে ঈদসামগ্রী ও অর্থ প্রদান

পঞ্চগড় চিনিকল চালু করার বিষয়ে আখচাষী সমাবেশ অনুষ্ঠিত

হরিপুরে সেটেলমেন্ট অফিসে ভূয়া ব্যাঞ্চ কালার্ক আটক

ফুলবাড়ীতে নিয়ন্ত্রন হারিয়ে আটো রিক্সা শপিংকপ্লেক্সে ঢুকে আহত দুই

চীনের অর্থায়নে ১০০০ শষ্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালটি বোদায় স্থাপনের দাবীতে মানববন্ধন ও গণজমায়েত অনুষ্ঠিত

চিরিরবন্দরে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রীর মৃত্যু

জনবল সংকটে স্বাস্থ্য সেবা ব্যাহত কাহারোল স্বাস্থ্য কমপ্লেক্স

রাণীশংকৈলে সুদমুক্ত ঋনে দক্ষতা অর্জন শীর্ষক প্রশিক্ষণ 

বোচাগঞ্জে ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করেছে বিএনপি