Monday , 8 December 2025 | [bangla_date]

হাবিপ্রবিতে বিজয় দিবস কাপ আন্তঃঅনুষদীয় ভলিবল প্রতিযোগিতা

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শরীরচর্চা শিক্ষা বিভাগের আয়োজনে ৪র্থ বিজয় দিবস কাপ আন্তঃঅনুষদীয় ভলিবল প্রতিযোগিতা-২০২৫ আজ থেকে শুরু হয়েছে। বিকাল ৪.৩০ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠ-০১ (আবরার ফাহাদ হল সংলগ্ন মাঠ)-এ উক্ত প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, প্রক্টর প্রফেসর ড. মো. শামসুজ্জোহা, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস.এম. এমদাদুল হাসান। সভাপতিত্ব করেন শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক মো. মাহবুব উল হাসান।
উদ্বোধনী অনুষ্ঠানে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা ও মানসিক স্বাস্থ্য বিকাশে গুরুত্বপ‚র্ণ ভ‚মিকা রাখে। শিক্ষার পাশাপাশি নিয়মিত ক্রীড়া চর্চা শিক্ষার্থীদের নেতৃত্বগুণ, শৃঙ্খলাবোধ ও ইতিবাচক মানসিকতা গড়ে তুলতে সহায়তা করে। তিনি বলেন, খেলার মাঠ হলো বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার উপর্যুক্ত স্থান, এখানে সবাই সমান, কাউকে আলাদা কোন সুবিধা প্রদান করা হয়না। পরিশেষে, খেলোয়াড়দের উৎসাহ যোগাতে উপস্থিত সকলকে এবং উক্ত প্রতিযোগিতা আয়োজনের সাথে জড়িতদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জ ডায়াবেটিক সমিতির বিশেষ সাধারণ সভা

পঞ্চগড়ে আজ তিন উপজেলায় নির্বাচন

দিনাজপুরে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

শোক সংবাদ!! বালিয়াডাঙ্গী উপজেলা শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন মন্ডল করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন

কাহারোলে ইউসিসিএ-এর বার্ষিক সভা ও নব-নির্বাচিত এমপিকে সংবর্ধনা প্রদান

ঘোড়াঘাটে অস্ত্রের মহড়া মুক্তিযোদ্ধার বাড়ীতে ভাংচুর

বিগত সরকারের সময় রাতের বেলা ঘুমে থাকা অবস্থায় ভোট হয়ে গেছে- ডাঃ জাহিদ হোসেন

ঘোড়াঘাটে বিনোদন পার্কের নৈশ্য  প্রহরীর লাশ উদ্ধার

ঘোড়াঘাটে বিনোদন পার্কের নৈশ্য প্রহরীর লাশ উদ্ধার

হরিপুরে কৃষক লীগের আহবায়ক কমিটি গঠন

হরিপুরে কৃষক লীগের আহবায়ক কমিটি গঠন

দেশের উন্নয়ন ও মুক্তির প্রতিটি মুহূর্তে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে -ব্যারিস্টার নওশাদ জমির