Thursday , 18 December 2025 | [bangla_date]

আটোয়ারীতে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস-২০২৫ পালিত

মনোজ রায় হিরু, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ
“দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ” শ্লোগানকে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারীতে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৫ উপলক্ষে র‌্যালী এবং আলোচনা সভা আয়োজনের মধ্য দিয়ে দিবসদ্বয় পালন করেছে আটোয়ারী উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে নবাগত আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিপামনি দেবী’র নেতৃত্বে র‌্যালী শেষে তার সভাপতিত্বে পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) পঞ্চগড়ের সিভিল ইনস্ট্রাকটর সনাতন চন্দ্র বর্মনের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মাসুদ হাসান, সমাজ সেবা অফিসার (অ:দা:) মোঃ আবু তাহের, নির্বাচন অফিসার মোঃ শাহজাহান মানিক, আনসার ভি.ডি.বি কর্মকর্তা মোঃ সানোয়ারুল আলম, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা সহিদুর রহমান মানিক, আইসিটি কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম, প্রবাসী কল্যান ব্যাংকের একাউন্টেন্ট মোঃ জালাল উদ্দীন, আটোয়ারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনোজ রায় হিরু ও আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী সহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ।
উল্লেখ্য, মূলত: বিশে^র বিভিন্ন প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ব্যাপক হারে অভিবাসন ও বিপুল সংখ্যক অভিবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদিকে ঘিরেই এ দিবসের উৎপত্তি। ১৯৯০ সালের ১৮ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ অভিবাসী শ্রমিকদের স্বার্থ রক্ষায় পর্যাপ্ত নিরাপত্তা এবং তাদের পরিবারের নায্য অধিকার রক্ষায় আন্তর্জাাতিক চুক্তি ৪৫/১৫৮ প্রস্তাব আকারে গ্রহণ করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সকল প্রতিবন্ধকতা দূর করে আগামীতে আবারও প্রধানমন্ত্রী হবেন শেখ হাসিনা-আবু হুসাইন বিপু

কাহারোলে দৈনিক ভোরের দর্পনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সংবাদ সম্মেলনে অসহায় নারী‘র অভিযোগ পৌর কাউন্সিল‘র নেতৃত্বে মালামালসহ দোকানঘর দখল

বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ উপলক্ষে অবহিতকরন সভা

পীরগঞ্জে ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতা অনুষ্ঠিত

এমপি শিবলী সাদিকসহ তার চাচা দেলোয়ার হোসেনের বিরুদ্ধে সংবাদ প্রচারের প্রতিবাদে আদিবাসীদের সংবাদ সম্মেলন ও মানববন্ধন

ফটো সাংবাদিক নুর ইসলামের মাতার জানাযা ও দাফন সম্পন্ন

হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর’র সাথে প্রয়াত মন্ত্রী খুরশীদ জাহান হক, এমপি এর সন্তানদের সৌজন্য সাক্ষাৎ ও হল পরিদর্শন

বীরগঞ্জে ঘন কুয়াশা, বেড়েছে শীতের তীব্রতা, তিন’দিন ধরে দেখা মিলছে না সূর্যের

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-১