Tuesday , 9 December 2025 | [bangla_date]

আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা ” এই শ্লোগানে পঞ্চগড়ের আটোয়ারীতে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় ঠাকুরগাঁও এর উদ্যোগে এবং উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মঙ্গলবার ( ৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সঙ্গীত পরিবশেনের মধ্যদিয়ে জাতীয় পতাকা ও দুদক পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলন করা হয় এবং ফেস্টুনসহ বেলুন উড্ডয়নের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষনা করেন সহকারী কমিশনার (ভূমি) (অ.দা.) মোঃ আশরাফুল ইসলাম। পরে আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপি দুর্নীতি বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য বিভাগ, প্রাথমিক শিক্ষা অফিস, মাধ্যমিক শিক্ষা অফিসসহ বিভিন্ন সরকারি দপ্তরগুলো দুর্নীতি বিরোধী ব্যানার নিয়ে মানববন্ধন অনুষ্ঠানে যোগ দেন। মানববন্ধন শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ আব্দুল মান্নান। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভূমি)(অ.দা.) মোঃ আশরাফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মোঃ হুমায়ুন কবীর, আটোয়ারী থানার ওসি (তদন্ত) মোঃ ফারুক হোসেন, উপজেলা প্রকৌশলী মোঃ ফয়সাল, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জাহেদুর রহমান, কমিটির অন্যতম সদস্য মোছাঃ রুমি আক্তার চৌধুরী, উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোঃ হাফিজুল ইসলাম প্রমুখ। সকল কর্মসূচিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সকল সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী,বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আটোয়ারীতে বাংলাদেশ স্কাউটস দিবস উদযাপন

হরিপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

দেবীগঞ্জে ভোটের ফলাফলকে কেন্দ্র করে হামলা ৩টি সরকারি গাড়ি ভাঙচুর, উপ সচিবসহ আহত-৬

সীমান্তে সৌহার্দপূর্ণ সহাবস্থান বজায় রাখতে ঐক্যমত বাংলাবান্ধায় বিজিবি-বিএসএফ সেক্টর পর্যায়ে সমন্বয় সভা

পীরগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা

হরতাল-অবরোধ দিয়ে বঙ্গবন্ধু কন্যার উন্নয়নকে বাধাগ্রস্থ করা যাবে না ——হুইপ ইকবালুর রহিম

ঘোড়াঘাটে ৭টি উপকারভোগী পরিবারের মাঝে গরু বিতরণ

কাহারোল কেন্দ্রীয় হরিমন্দিরের সংস্কার কাজের উদ্বোধন করলেন মনোরঞ্জন শীল গোপাল এমপি

সেফ হাসপাতালে সফল স্বাভাবিক প্রসবের মাধ্যমে নতুন যাত্রা

মাদক নয়, খেলাধূলাকে আপন করতে হবে যুবকদের -গোপাল এমপি