Sunday , 21 December 2025 | [bangla_date]

আটোয়ারীতে ভলিয়ম পরিবর্তন করে একই দলিলের দুই ধরনের সার্টিফাই কপি দোষীদের বিচার দাবীতে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ
পঞ্চগড়ের আটোয়ারী সাব রেজিষ্ট্রি অফিসে রেজিষ্ট্রিকৃত এক জমির দলিলের ভলিয়ম পরিবর্তন করে দুই ধরনের সার্টিফাই কপি প্রদান করায় ভুক্তভোগী সংবাদ সম্মেলন করে দোষীদের বিচার দাবী করেছেন। আটোয়ারী প্রেসক্লাবে ২০ ডিসেম্বর সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে বক্তব্য রাখেন ভুক্তভোগী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের দক্ষিণ বাকডোকরা গ্রামের জনৈক মোঃ আব্দুস সালাম। বাংলাদেশ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে কর্মরত শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুস সালাম তার লিখিত বক্তব্য পাঠ করে বলেন, তার বাবা গত ২০২১ খ্রি: আটোয়ারী সাব রেজিষ্ট্রী অফিসে ৩৬২৩ নম্বর দলিল মূলে ৫০ শতাংশ জমি তাদের ৫ বোনদের মাঝে হেবার মাধ্যমে সম্পত্তি হস্তান্তর করেন। শিক্ষা কর্মকর্তা ৫ বোনের মধ্যে ৪ জনের অংশ তার নামে ক্রয় করে জমিতে ভোগ দখল করতে গিয়ে ঘটনাটি জানতে পারেন। এমর্মে তারা উক্ত দলিলের সার্টিফাই কপি ২০২৩ সালে প্রথমবার উত্তোলন করেন। পরবর্তীতে চলতি সালে আরেকবার উক্ত দলিলের সার্টিফাই কপি উত্তোলন করে দেখেন, সাব-রেজিষ্ট্রি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে অবৈধ লেনদেনের মাধ্যমে জমির আকার-আকৃতি পরিবর্তন পূর্বক ভলিয়ম পরিবর্তন করে তাকে ক্ষতিগ্রস্থ করা হয়েছে। এছাড়াও কারনে অকারনে এই অফিসে আসা সেবা গ্রহিতাদের কাগজপত্র ঠিক থাকা সত্তে¡ও কৃত্তিম সমস্যা দেখিয়ে অবৈধ উৎকোচ গ্রহণের ফায়দা লুফে নিচ্ছেন অফিস কর্তৃপক্ষ। ভুক্তভোগী তার সমস্যার বিষয়টি বর্তমান সাবরেজিষ্ট্রারকে অবহিত করেও কোন সুরাহা না পেয়ে অত্র অফিসে কর্মরত সংশ্লিষ্ট সকলের বিচার চেয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হিলি স্থলবন্দর দিয়ে রেকর্ড পরিমাণ পেঁয়াজ আমদানি

পীরগঞ্জে দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

হরিপুরে লাম্পি স্কিন রোগের প্রাদুর্ভাব, ১২টি গরুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে প্রীতি ম্যাচ খেলতে — ব্যারিস্টার সুমন

রাণীশংকৈলে দলিত আদিবাসীদের বিভিন্ন সামাজিক সহায়তায় সংবেদনশীল সভা

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে নির্মাণের ২ বছরের মাথায় ধসে গেল সাড়ে ৩ কোটি টাকার ব্রিজ !

চতুর্থ শ্রেণী সরকারী কর্মচারী সমিতি দিনাজপুর সদর উপজেলা শাখার পরিচিতি সভা

ঠাকুরগাঁওয়ে প্রদীপ প্রজ্বালন নিহতদের স্মরণে !

কৃষকরাই বাংলাদেশকে বাঁচিয়ে রাখে -এমপি মনোরঞ্জন শীল গোপাল

বিরামপুরে মুরগির খামারে জুয়ার আসর, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদকসহ গ্রেফতার